বিনোদন

সাংবাদিক রোজিনা হেনস্থায় সাংস্কৃতিক সংগঠনের নিন্দা

সাংস্কৃতিক প্রতিবেদক : সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও নিগৃহীতের তীব্র নিন্দা জানিয়েছে দেশের ১০টি জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন। সেই সঙ্গে সংগঠনগুলো সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘন্টা আটক এবং নিগৃহীত করার সংবাদে ক্ষুব্ধতা এবং উদ্বিগ্নতার কথা জানিয়েছেন তারা। এবং অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নিগৃহীতকারীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে পাঠানো এক যৌথ বিবৃতি দেশের সাংস্কৃতিক সংগঠনগুলো এই নিন্দা জ্ঞাপন করেছে এবং সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের বিরুদ্ধে ক্ষুব্ধতা ও উদ্বিগ্নতা প্রকাশের পাশাপাশি তার মুক্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতা সাংস্কৃতিক সংগঠনগুলো হলো- সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, জাতীয় কবিতা পরিষদ, আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথ নাটক পরিষদ, গণসংগীত সমন্বয় পরিষদ, নৃত্যশিল্পী সংস্থা, সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র এবং বাংলাদেশ চারু শিল্পী সংসদ।

বিবৃতিতে তারা জানায়, একজন অনিসন্ধিতসু সাংবাদিক হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বহু অনিয়ম ও দুর্নীতির তথ্য তিনি মানুষের কাছে ইতোমধ্যে তুলে ধরেছেন। তার উপর উক্ত মন্ত্রণালয়ের রাগের কারণ কারো বুঝতে বাকি নেই। আমরা মনে করি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সাংবাদিকতা এবং তথ্য প্রকাশের উপর অশনিসংকেত।”

বিবৃতিতে তারা আরও জানায়, “আমাদের দাবি, অবিলম্বে রোজিনা ইসলাম’কে মুক্তি, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নিগৃহীতকারীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হউক।”

সাননিউজ/ এইচ এস/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা