বিনোদন

করোনা চিকিৎসায় নিজের বাড়ি ছেড়ে দেবেন ন্যান্সি

বিনোদন ডেস্ক:

করোনায় আক্রান্ত রোগীদের সুস্থতায় চিকিৎসাকর্মীদের জন্য নিজের বাড়ি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। মধুকণ্ঠী এই গায়িকা বলেন, নেত্রকোনায় অবস্থিত তার ডুপ্লেক্স বাড়িটি করোনা আক্রান্ত রুগী ও চিকিৎসাকর্মীদের জন্য ছেড়ে দেবেন।

কণ্ঠশিল্পী ন্যান্সি বলেন, ‘নেত্রকোনায় আমার একটি ডুপ্লেক্স বাড়ি আছে। বাড়িটি করোনা রুগী কিংবা যোদ্ধাদের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে তাই বাড়িটি জনস্বার্থে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

কিভাবে বাড়িটি কাজে লাগানো যায় সে বিষয়ে ইতিমধ্যে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনুল ইসলামের সঙ্গে কথা হয়েছে ন্যান্সির।

ন্যান্সি বলেন, 'বাড়িটি করোনাযোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগানো হবে। প্রশাসন চাইলে আইসোলেশনের জন্যও কাজে লাগাতে পারেন এটি।’

ক্রমেই দেশে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সম্প্রতি নেত্রকোনায় মোট ২৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে জেলার বারহাট্টা উপজেলায় ১০ জন, নেত্রকোনা সদরে ৪ জন, খালিয়াজুরী উপজেলা ৪ জন, কেন্দুয়া উপজেলায় ১ জন, মোহনগঞ্জ উপজেলায় ২ জন, কলমাকান্দা উপজেলায় ২ জন ও আটপাড়া উপজেলায় ১ জন।

সবার কথা চিন্তা করেই মানবিক এ সিদ্ধান্ত নিয়েছেন দেশের জনপ্রিয় এ সংগীতশিল্পী।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা