বিনোদন

এবার ভিডিও প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘কাঠবিড়ালি’

বিনোদন প্রতিবেদক:

করোনাভাইরাসের এইসময়ে আগামী ২৪ এপ্রিল ভারতীয় ভিডিও প্ল্যাটফর্ম ‘হইচই’ এ মুক্তি পেতে যাচ্ছে কাঠবিড়ালী সিনেমাটি। এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক নিয়ামুল মুক্তা।

এর আগে বছরের প্রথম মাসেই মুক্তি পেয়েছিলো নিয়ামুল মুক্তা প্রথম পরিচালিত সিনেমা ‘কাঠবিড়ালী’। ১৭ জানুয়ারি সারাদেশে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরেই ছবিটি দর্শকের মন কাড়তে সক্ষম হয়।

কাঠবিড়ালী’তে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আবীর।

তিনি বলেন, 'এখনও যারা ছবিটি দেখেননি তাদের দেখার আমন্ত্রণ রইল। আমরা আশা করছি দর্শকরা ডিজিটাল প্ল্যাটফর্মেও সিনেমাটি নিয়ে আগ্রহ নিয়ে দেখবেন।'

এছাড়া আগামী যে কোনো ঈদে সিনেমাটি টেলিভিশনে মুক্তির পরিকল্পনা আছে তাদের।

চিলেকোঠা ফিল্মস’এর ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।

সিনেমাটির কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা