বিনোদন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালেই নাকি ভালো ছিলেন জোয়া

বিনোদন ডেস্ক:

বোনের সংস্পর্শে এসে করোনা ভাইরাসে সংক্রমিত হন বলিউড অভিনেত্রী জোয়া মোরানি। বোন শাজা মোরানির মতো তিনিও ছিলেন মুম্বাইয়ের একটি হাসপাতালে।

তবে করোনা থেকে মুক্তি পেয়েও হাসপাতালের সময়গুলো মিস করছেন বলে জানিয়েছেন এই তারকা।

বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন জোয়া। তবে তার মধ্য থেকে এখনো কাটেনি করোনা ভীতি। কিন্তু এই অভিনেত্রী জানালেন, তার হাসপাতালের দিনগুলো খুব মনে পড়ছে।

ভুলতে পারছেন না চিকিৎসক, নার্সদের সেবা-যত্ন হাসপাতালের আরামদায়ক পরিবেশ!

তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জোয়া জানালেন, হাসপাতালেই বেশি ভালো ছিলাম, নিরাপদে ছিলেন।

এর আগে হাসপাতালের অভিজ্ঞতার কথা ভক্তদের শেয়ার করতে গিয়ে তিনি লেখেন, চিকিৎসক এবং নার্সেরা নির্ভয়ে আমার যত্ন নিচ্ছেন দেখে ভাল লাগছে। বরং আমি তাঁদের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত।

মোরানি পরিবারে করোনা প্রবেশ করে শাজার মাধ্যমে। তিনি বেশ কিছুদিন ধরে শ্রীলঙ্কা ছিলেন। ভারতে লকডাউন শুরু হওয়ার আগে সেখান থেকে তিনি ফেরেন। তবে জোয়ার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাই চিকিৎসক ধারণা করছে বোনের কাছ থেকেই তার শরীরে করোনার সংক্রমণ ঘটেছে। এরপর তাদের বাবা করিম মোরানি। তারা সবাই এখন সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন।

২০০৭ সালে শাহরুখ-দীপিকা জুটির প্রথম সিনেমা ‘ওম শান্তি ওম’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন জোয়া। এছাড়া ২০১১ সালে ‘অলওয়েজ কাভি কাভি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আরো দুইটি সিনেমায় অভিনয় করেন তিনি।

এদিকে সাজা ‘দিলওয়ালে’, ‘ধাম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা