বিনোদন

ইউটিউবে পিংক ফ্লয়েডের কনসার্ট

বিনোদন ডেস্ক:

সাইকেডেলিক রক পছন্দ করে কিন্তু ‘পিংক ফ্লয়েড’ ব্যান্ড চেনে না এটা ভাবা কিছুটা অসম্ভব। আমাদের তারুণ্যের শুরুতে যে এ ব্যান্ডের গান শোনেনি, সে কিছুই শোনেনি বলে মানা হতো। এ আবেদন কিন্তু এখনো শেষ হয়নি।

এবার দর্শকদের মাতাতে করোনার এই পরিস্থিতিতে ইউটিউব চ্যানেলে কনসার্ট সিরিজ পোস্ট করবে ষাটের দশকের এই ব্যান্ডটি।

ব্যান্ডের অফিশিয়াল পেজে ঘোষণা দেওয়া হয় বর্তমান করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের ঘরবন্দি মানুষদের জন্য তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে কনসার্ট সিরিজ পোস্ট করবে। প্রতি সপ্তাহে একটি করে সিরিজের পর্ব পোস্ট করা হবে। যেখানে তাদের আর্কাইভ থেকে বিভিন্ন ভিডিও পোস্ট করা হবে।

যার শুরু হয় শুক্রবার (১৭ এপ্রিল)। তাদের লাইভ অ্যালবাম ‘পালস’-এর কনসার্ট ফিল্ম পোস্ট করে তারা। ভিডিও পোস্টের সঙ্গে করোনা আক্রান্তদের ফান্ডের জন্য ডোনেশন অপশন রাখা হয়েছে। কেউ চাইলে এর মধ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন।

ব্যান্ড থেকে জানানো হয়, বিশ্ব জুড়ে মানুষ এখন ঘর বন্দি। এই সময় দীর্ঘ হওয়ার সঙ্গে মানুষের মধ্যে একঘেঁয়েমি ও হতাশা তৈরি হচ্ছে। তাই তাদের ভক্তদের এই সময়টা ভালো রাখার জন্য তারা এ উদ্যোগ নিয়েছেন। যেখানে তাদের পুরনো অনেক আর্কাইভ দেখানো হবে। ‘পালস’-এর পর ‘ডিভিশন বেল’ ট্যুর, ‘কম্ফোর্টেবলি নাম্ব’ ট্যুরের ভিডিও পোস্ট করা হবে। এছাড়া অনেক ছবিও পোস্ট করা হবে এই সময়ে।

উল্লেখ্য, ব্রিটিশ ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’ গড়ার মাত্র ৩ বছরের মাথায় ব্যান্ড ছেড়ে যান প্রতিষ্ঠাতা সদস্য সিড ব্যারেট। তবে ‘পিংক ফ্লয়েড’-এর সাফল্যের যাত্রাটা শুর করে দিয়ে যান শুরুর দিকের এই লিড ভোকালিস্ট। পরবর্তীতে ভোকালের দায়িত্ব পড়ে ডেভিড গিলমোরের ওপর। ১৯৭৯ সালে কিবোর্ডিস্ট রিচার্ড রাইট ও ১৯৮৫ সালে বেজিস্ট রজার ওয়াটার্স ব্যান্ড ত্যাগ করে নিজেদের সলো মিউজিকে ব্যস্ত হয়ে পড়েন। ওয়াটার্স ব্যান্ডে আর ফিরে না এলেও রাইট পরবর্তীতে আবারও ব্যান্ডে ফিরে আসেন। এরপর ডেভিড গিলমোর, রিচার্ড রাইট ও ড্রামার নিক ম্যাসন মিলে ৩টি অ্যালবাম রিলিজ করেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা