বিনোদন

লকডাউনে স্টার জলসার শুটিং মোবাইলে

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাস মহামারির কারণে অচল হয়ে পড়েছে বিশ্ব। অধিকাংশ দেশেই চলছে লকডাউন। ভারতও তার ব্যতিক্রম নয়। অন্যান্য সেক্টরের মতো দেশটির টেলিভিশনগুলোও সব ধরনের শুটিং বন্ধ রেখেছে।

দর্শকের নজর চ্যানেলগুলো ধরে রাখতে প্রচারিত হচ্ছে পুরনো সব অনুষ্ঠান। তবে তা কতদিন দর্শকের মনের খোরাক জোগাবে সে নিয়ে দুশ্চিন্তায় প্রতিষ্ঠানগুলো।

তাই বন্ধ থাকা কাজকে কিছুটা এগিয়ে নিতে নানা পরিকল্পনা করে যাচ্ছেন চ্যানেলগুলোর কর্তাব্যক্তিরা। তবে এমন সংকটময় অবস্থায় শুটিংয়ের চমকপ্রদ পদ্ধতি বের করলো ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসা।

সামাজিক দূরত্ব বজায় রেখেই চ্যানেলটি তাদের জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’এর নতুন পর্বের শুটিং করেছে। আর তা ধারণ করা হয়েছে মোবাইলে। নির্দেশকের বুদ্ধি মতো প্রত্যেক শিল্পী তার নিজ নিজ বাসায় অবস্থান করেই শুটিং করেছেন। আর সে ফুটেজ থেকেই তৈরি হচ্ছে পর্বটি।

এই বিশেষ পর্বে সেনগুপ্ত পরিবারের বর্ষবরণ স্পেশাল দেখা যাবে। পরিবারের সদস্যরা নাচে-গানে বরণ করবেন নতুন বছরকে। পয়লা বৈশাখের নানা পুরনো স্মৃতিও উঠে আসবে আড্ডায়।

আগামী সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ভিন্নধর্মী এই পর্বটি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা