বিনোদন

করোনা আক্রান্ত ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক : কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে সিঙ্গাপুরে থাকা এই অভিনেত্রী করোনা আক্রান্ত হওয়ার খবর সোমবার (১৫ মার্চ) রাতে নিজেই তার ইনস্টাগ্রাম প্রোফাইলে জানিয়েছেন।

তবে তার করোনা পজিটিভ শনাক্ত হলেও তিনি সুস্থ রয়েছেন বলে ওই পোস্টে জানিয়েছেন।

ইনস্টাগ্রামে দেয়া ওই পোস্টে ঋতুপর্ণা আরও জানিয়েছেন, তার শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না। তবুও তিনি একটি কোয়ারেন্টাইন সেন্টারে আইসোলেশনে রয়েছেন এবং প্রয়োজনীয় সাবধানতা ও নিয়মকানুন মেনে চলছেন।

ভারতে আবারও করোনার দাপট বাড়ছে। দেশটিতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো শিল্পীর শরীরে করোনার শনাক্ত হচ্ছে। সম্প্রতি বলিউড তারকা রণবীর কাপূরও করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও অভিনেত্রী তারা সুতারিয়া, পরিচালক সঞ্জয় লীলা ভান্সালী একই রোগের শিকার হয়েছেন।

চলতি মাসেই উত্তম কুমারের বায়োপিক ‘অচেনা উত্তম’-এর শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। ছবিতে ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আপাতত সব কাজ স্থগিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা