বিনোদন

দিলীপ ঘোষকে নিয়ে নুসরাতের টুইট

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতিতে প্রবেশ নতুন কিছু নয়। অনেকে নির্বাচন করে সাংসদও হয়েছেন। তবে কিছুদিন আগে অভিনেত্রী সায়নী ঘোষের রাজনীতিতে প্রবেশ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল।

এবার আলোচনায় আসলো অভিনেতা যশ দাশগুপ্তের বিজেপিতে যোগ দেয়া নিয়ে। তিনি নাকি মমতা বানার্জ্যির তৃণমূলের কাছে প্রার্থিতার টিকিট চেয়েছিলেন। কিন্তু না পেয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে অনেকে তাই অনুমান করছে। আর এই খবরে যশের বান্ধবী লোকসভার সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান টুইট করে জানালের তিনি নাকি তৃণমূলেই আছেন।

বিজেপিতে যোগ দিলেও তাদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন যশ। তিনি বলেন, 'রাজনীতিকে ব্যক্তিগত জীবনের বাইরে রাখতে চাই'। বিজেপিতে যোগ দিলেও নিজেকে দিদির ভাই বলে দাবি করেন যশ।

বন্ধু যশ বিজেপিতে যোগ দেয়া প্রসঙ্গ ছাড়াও নুসরাত বুধবার (১৭ ফেব্রুয়ারি) টুইট করে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নারী নিরাপত্তা নিয়ে আক্রমণ করায় টুইটে পাল্টা দিলীপ ঘোষকে দোষারোপ করলেন নুসরাত।

এক টুইটে দিলীপ ঘোষ লেখেন, ‘তৃণমূল কর্মীরা বলেন তাদের নেত্রী নারী বলে তাকে আক্রমণ করা হয়। কিন্তু আপনারাই বলুন, একজন নারী আরেকজন নারীর চরিত্রের দিকে কী করে আঙুল তুলতে পারেন? এই রাজ্যে দিদিমণি ধর্ষণের ক্ষতিপূরণ বেঁধে দিয়েছেন ২০ হাজার, ৪০ হাজার, ৫০ হাজার।’

দিলীপ ঘোষকে আক্রমণ করে গত বছর ৩১ জানুয়ারি তার করা একটি মন্তব্য মনে করিয়েছেন নুসরাত। তিনি লিখেছেন, ‘আমাদের ছেলেরা ঠিক কাজই করেছে। ওই নারীর ভাগ্য ভাল। হেনস্থা ছাড়া তাকে আর কিছু করা হয়নি। প্রতিবাদ করলেই নারীদের এভাবে চরিত্রহনন করে বিজেপি। আবারও লজ্জাজনক মন্তব্য।’

প্রসঙ্গত, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গত বছরের ৩১ জানুয়ারি প্রতিবাদরত এক নারীর হাত থেকে পোস্টার ছিনিয়ে নিয়েছিলেন বিজেপি কর্মীরা। সেই ঘটনাতেই এই প্রতিক্রিয়া জানিয়েছিলেন দিলীপ।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা