বিনোদন

আবারও বিয়ের পিঁড়িতে দিয়া মির্জা

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মডেল ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এবার ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এ অভিনেত্রী।

গত বছর থেকে বৈভবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিয়া। বৈভব পেশায় ব্যবসায়ী, থাকেন মুম্বাইয়ের পালি হিলে। এক বছর চুটিয়ে প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন দিয়া-বৈভব।

এর আগে ২০১৪ সালে সাহিল সঙ্ঘকে বিয়ে করেছিলেন দিয়া মির্জা। ৫ বছর এক ছাদের নিচে থাকার পর বিচ্ছেদ ঘটে তাদের। যদিও ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছে, তা নিয়ে একেবারেই মুখ খোলেননি দিয়া।

বিচ্ছেদের এক বছর পর নতুন করে আবার সংসার গড়তে যাচ্ছেন এ অভিনেত্রী। জমকালো কোনো আয়োজন থাকছে না। ঘনিষ্ঠজনদের নিয়ে এবার চুপিসারেই বিয়ের আয়োজন সারবেন তিনি। সূত্র: জিনিউজ

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা