বিনোদন

মীরার কাছে প্রসব বেদনার চেয়ে দাঁত তোলা যন্ত্রণার

বিনোদন ডেস্ক: শাহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুর বলিউডের অন্যান্য অভিনেত্রীদের মতো অনেক সময় বেশ আলোচনায় থাকেন। সম্প্রতি আক্কেল দাঁত তুলতে গিয়ে তিনি ইনস্টাগ্রামে এক পোস্টের জের ধরে আলোচনায় এসেছেন।

দুই সন্তানের জননী মীরার আক্কেল দাঁত উঠেছে। সেই দাঁত তোলার থেকে বেশি যন্ত্রণাদায়ক কিছু এই ধরাধামে আছে কিনা সেটাই তিনি ভেবে পাচ্ছেন না। দাঁত তোলার ব্যথার কাছে প্রসব বেদনাও কিছু নয়- এমনটাই মনে করছেন শাহিদের স্ত্রী।

যতই যন্ত্রণা থাক, নিজের অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে শেয়ার করে নিতে ভোলেননি ইনস্টাগ্রামে সক্রিয় থাকা মীরা। একটি বেইজ রঙের হাই নেক পরে খোলা চুলে স্টোরিতে দুটি সেলফি পোস্ট করেছেন মীরা। মুখে মেক আপটুকুও নেই। রয়েছে হালকা হাসি। মীরা লিখেছেন, 'একটা আক্কেল দাঁত তুলতে হল আজ। এই ব্যথার কাছে প্রসব বেদনাকেও যোগ ব্যায়ামের মতো মনে হয়'।

সেই সময় স্বামী শাহিদ কাপুরের উপস্থিতির অভাব তিনি কতটা বোধ করেছেন সেটাও জানালেন মীরা। লিখলেন, 'খুব মিস করছি শাহিদকে। আমার দুটো প্রসবের সময় ওর হাতের প্রায় একাধিক হাড় ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এবার নির্ঘাত হাড়গুলো পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে যেত।'

দুই সন্তানকে পৃথিবীতে আনার সময় যন্ত্রণায় স্বামীর হাত এতটাই কষে চেপেছিলেন, যে তার হাতটাই ভেঙে যাওয়ার আশঙ্কা করেছিলেন মীরা। তবে দাঁত তোলার তীব্র যন্ত্রণার মুহূর্তে শাহিদ কাছে থাকলে তার হাতটা যে আর রক্ষা পেত না, সে বিষয়ে নিশ্চিত ছিলেন শাহিদ-পত্নী।

নতুন ছবি 'জার্সি' এর শ্যুটিং শেষ করে আরেকটি নতুন একটি কাজ নিয়ে ব্যস্ত শাহিদ। রাজ এবং ডিকের পরিচালনায় এ বার ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখ যাবে শাহিদকে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা