বিনোদন

সারা শরীরে পরপুরুষের নাম লিখলেন রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক: চলছে মহামারী করোনার সময়। এর মাঝেও বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্তের প্রেম যেন উতলে উঠছে। প্রেমের নতুন ইনিংস শুরু করার ঘোষণা দিলেন তিনি। আগেই জানিয়েছিলেন ভালবাসার জন্য 'সব সীমা পার' করতে পারেন। এবার সে কাজও করে দেখালেন তিনি।

মূলত ভারতীয় রিয়েলিটি গেম শো 'বিগ বস'-এর ঘরে গিয়ে রাখী শুরু করেছেন নতুন নাটক। ভালোবাসা প্রকাশ করতে লাল লিপস্টিক দিয়ে সারা গায়ে লিখেছেন পর পুরুষের নাম। আর তার জেরে সংসার ভাঙতে বসেছে বিগ বসের ঘরের এক দম্পতির।

শোনা যাচ্ছে, বিগ বসের বাড়ির অন্দরমহলে রাখী খুঁজে পেয়েছেন তার নতুন ভালোবাসার মানুষকে। সহ-প্রতিযোগী রুবিনা দিলাওয়াতের স্বামী অভিনব শুক্লাকে নাকি মনে ধরেছে তার। পর পুরুষকে মনের কথা সরাসরি বলতে অপারগ রাখী প্রেম নিবেদনের এই অভিনব পন্থা বেছে নিয়েছেন। সর্বাঙ্গে লিখেছেন, 'আই লাভ ইউ, অভিনব'। স্বাভাবিকভাবেই রাখীর এই কাণ্ডে তেলেবেগুনে জ্বলে উঠেছেন অভিনবের স্ত্রী রুবিনা।

এরপর সারা গায়ে অভিনবের নামে ট্যাটু করবেন বলেও জানান তিনি। তবে রাখির ভালবাসার এই বহিঃপ্রকাশ একেবারেই মনে ধরেনি অভিনবের। রীতিমতো অভক্তির সুরে রাখির কাছে প্রশ্ন করেন, 'কী হচ্ছে এ সব?' স্পষ্টভাষী রাখি সময় নষ্ট না করে উত্তরে জানান, সারা শরীরে অভিনবের নাম লেখা তার 'ক্রেজি লাভ'-এর নিদর্শন মাত্র।

বিগ বসের বাড়িতে চার দেওয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকছেন রাখী-রুবিনারা। পর পুরুষের প্রতি রাখীর এই আকর্ষণ স্বাভাবিকভাবেই রুবিনা-অভিনবের দাম্পত্য জীবনে প্রভাব ফেলেছে। রাখী সাওয়ান্তের এমন আচরণ রুবিনা-অভিনব কীভাবে সামাল দেন তা জানতে উৎসুক দর্শকরাও।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা