বিনোদন

নির্মিত হলো নাটক ‘প্রত্ননারী’

বিনোদন প্রতিবেদক : ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হলো বিশেষ নাটক ‘প্রত্ননারী’। মুরাদ পারভেজের কাহিনী-সংলাপ ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এস,এম,এ, পারভেজ।

নাটকটিতে অভিনয় করেছেন- সজল, প্রভা, সঞ্চিতা দত্ত, আল- সামাদ রুবেল, সিয়াম, তাসনিম তাসফি, আলামিন, কামরুল-সহ আরো অনেকে।

নাটকটি নিয়ে অভিনেতা সজল বলেন, “আমি এর আগে ও মুরাদ পারভেজের ডিরেকশনের কাজ করেছি। আমার বেশ ভালো লাগে তবে এবার তার লেখা নাটকে আমি অভিনয় করেছি। নাটকটি বেশ ভালো। গল্প ও দর্শকের আর ও ভালো লাগবে।”

সঞ্চিতা দত্ত বলেন, “আমি প্রথম বার পারভেজ ভাইয়ার ডিরেকশনে অভিনয় করেছি। আমার বেশ ভালো লাগছে। তাছাড়া গল্পটাও একটু অন্যরকম ছিলো, আশা করি সবার ভালো লাগবে।”

নাটকটি নিয়ে পরিচালক এস.এম.এ পারভেজ, “বলেন এই নাটকে সবাই বেশ ভালো অভিনয় করেছে। নাটকের শুটিং এর কাজ মানিকগঞ্জ জমিদার বাড়ি, বেতিলাতে কাজ শেষ করেছি। আমি আশা করছি- নাটকটি খুব শীঘ্রই বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।”

নাটকের গল্পে দেখা যাবে- দিনু, স্বাধীন, কৌরী, রমেন, জ্যোতি, ঢাকা থেকে একটি গাড়ি করে গ্রামের পুরনো বাড়ি দেখতে যায়। কৌরী প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের ছাত্র। ফটোগ্রাফি তার নেশা। বন্ধুদের নিয়ে আরকিওলজিকাল সার্ভের জন্য জন্য চলে যায় এক পুরাতন জমিদার বাড়ি। সেখানে গিয়ে পরিচয় হয় বাড়ির মালিক কবিরের সাথে। কবির বেশ গম্ভীর, রাসভারী লোক। বিভিন্ন নিয়ম-কানুন, শর্তে একটা সময় সে বাড়িতে থাকার ব্যাবস্থা হয়। কিন্তু প্রথম দিনেই শর্ত ভেঙ্গে ফেলে কৌরী এবং তার বন্ধুরা। এমনই রাগ-অভিমান-অনুরাগের গল্প নিয়ে নির্মিত ‘প্রত্ননারী’ নাটকটির মূল সুর-ভালোবাসার মানুষকে ভালো রাখাই প্রকৃত ভালোবাসা।

সান নিউজ/এইচএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা