বিনোদন

আমি যা করছি বুঝে করছি : পিয়া

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং এখন খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে। তারকারা সাইবার বুলিংয়ের সবচেয়ে বড় শিকার। অনেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান, কেউ কেউ বাধ্য হয়ে মামলা পর্যন্ত করেছেন। এবার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপক পিয়া জান্নাতুল। ফেসবুকে লাইভে এসে তিনি জানান, এখনই উপযুক্ত সময় এসব বন্ধ করার। যারা সাইবার বুলিং করেন তাদের উচিত এসব বাদ দিয়ে নিজের জীবনটাকে উন্নত করার চেষ্টা করা।

পিয়া আরও বলেন, অন্যের জীবনাচরণ আমার ভালো নাও লাগতে পারে। তাই বলে আমি কী তাদের বাজে কথা বলবো? উত্যক্ত করবো? এটা সবার দেশ। নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করার স্বাধীনতা সবার আছে। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মানুষ, তারপর আমি একজন নারী, এরপর আমি একজন বাঙালি, তারপর আমার পেশাগত কিংবা অন্যান্য পরিচয়।

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন পিয়া। তবে স্বাভাবিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেননি তিনি। নিয়ম মেনে শরীরচর্চাও করছেন। এ নিয়ে অনেকে আপত্তিকর কথা বলেছেন, পিয়াকে নানা উদ্ভট পরামর্শও দিচ্ছেন। এ বিষয়ে লাইভে পিয়া বলেন, আমি যা করছি, জেনে-বুঝে করছি। এ বিষয়ে আমার প্রশিক্ষক আছে। দেশের বাইরে এ বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। আমাকে অযথা জ্ঞান দিতে আসবেন না। নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করুন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা