বিনোদন

অবশেষে বিয়ের পিঁড়িতে একতা কাপুর!

বিনোদন ডেস্ক : ভারতীয় শোবিজ অঙ্গনের আলোচিত নাম একতা কাপুর। তার নির্মিত টিভি ধারাবাহিকগুলো হয় রোমান্সে ভরপুর। কিন্তু ব্যক্তিগত জীবনে এই নির্মাতার বিয়ের ফুল এখনো ফোটেনি। এ নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা। ধারণা করা হচ্ছে, এবার বিয়ের পিঁড়িতে বসছেন একতা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তানবীর বুকওয়ালার সঙ্গে ছবি পোস্ট করেছেন একতা। তাদের মধ্যে অনেকদিনের বন্ধুত্ব। তানবীর একটি বিনোদন কোম্পানির কর্ণধার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর। একতার প্রযোজনা প্রতিষ্ঠানেও কাজ করেছেন তিনি।

ভার্চুয়াল জগতে একতা ও তানবীর এর আগেও ছবি পোস্ট করেছেন। তবে এবার ছবির ক্যাপশনের কারণে জল্পনা শুরু হয়েছে। ছবির সঙ্গে একতা লিখেছেন, ‘এই যে আমরা। শিগগির সবাইকে সব বলব।’ অন্যদিকে, তানবীর তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘খুব উচ্ছ্বসিত, তবে স্থির।’

তাদের এই পোস্টের পরই ভক্তদের কৌতূহল বাড়ে। শোবিজ অঙ্গনেও কানাঘুষা শুরু ‍হয়েছে। অনেকেই বলছেন, অবশেষে হয়তো বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিলেন একতা। আবার এই গুঞ্জন উসকে দিয়ে তানবীর লিখেছেন, ‘এবার বন্ধুত্বকে সম্পর্কের বাঁধনে বেঁধে ফেলার সময় এসেছে।’

বলিউড অভিনেতা জিতেন্দ্র ও শোভা কাপুর দম্পতির মেয়ে একতা কাপুর। ভারতীয় টেলিভিশন সম্রাজ্ঞীখ্যাত একতা ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘পবিত্র রিশতা’, ‘কসৌটি জিন্দেগি কে’সহ অসংখ্য সিরিয়াল প্রযোজনা করছেন। এছাড়া তার নির্মিত সিনেমার তালিকায় রয়েছে— ‘শুটআউট অ্যাট লোখানওয়ালা’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘রাগিনি এমএসএস’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ প্রভৃতি।

এদিকে বিয়ে না করলেও ইতোমধ্যে মা হয়েছেন একতা কাপুর। গত বছর ২৭ জানুয়ারি সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা