বিনোদন

শীতে মরুভূমিতে উষ্ণতা ছড়াচ্ছে উর্বশী

বিনোদন ডেস্ক : আবারও আলোচনায় উঠে এলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিখ্যাত ম্যাগাজিন ‘সোল আরব’-এর নভেম্বর সংখ্যার প্রচ্ছদে জায়গা পেয়েছেন তিনি। ব্যয়বহুল পোশাক পরে এর ফটোশুটে অংশ নেন উর্বশী। তারই কিছু স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। যা এখন নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে।

ম্যাগাজিনের কভার ছবিতে দেখা যায়, কমলা রঙের গাউন পরেছেন উর্বশী। এছাড়া একটি লাল রঙের পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার এ পোশাকগুলো ডিজাইন করেছেন মাইকেল সিনকোর। এ দুটি পোশাকের দাম ৫০ লাখ টাকার বেশি।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে উর্বশী লিখেছেন—‘স্বপ্নপূরণের জন্য কেউ কঠোর পরিশ্রম করলে তার স্বপ্ন সত্য হয়।’ এছাড়াও তিনি জানান, উর্বশী রাউতেলা প্রথম যিনি এশিয়া থেকে ‘সোল আরব’-এর প্রচ্ছদে জায়গা পেলেন।

দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১, মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ ও মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন উর্বশী। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন ২৬ বছর বয়েসি এই সুন্দরী।

সানি দেওলের বিপরীতে ২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন উর্বশী। তার অভিনীত ‘পাগলাপান্তি’ চলচ্চিত্রটি গত বছরের ২২ নভেম্বর মুক্তি পায়। চলতি বছরের ১৬ জুলাই ওটিটি প্ল‌্যাটফর্ম জি৫-এ মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ভার্জিন ভানুপ্রিয়া’।

অজয় লোহান পরিচালিত এই চলচ্চিত্রের গল্পে মুম্বাইয়ের রক্ষণশীল পরিবারের মেয়ে উর্বশী। এক জ্যোতিষী তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন—আজীবন কুমারী থাকবেন তিনি। কিন্তু এই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করতে চান উর্বশী। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—গৌতম গুলাটি, রুমানা মোল্লা, অর্চনা পুরনা সিং, বিজেন্দ্র কালা প্রমুখ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা