বিনোদন

৪৫০ কোটি বাজেটের ছবিতে আমির

বিনোদন ডেস্ক : একের পর এক বলিউড তারকা বহু প্রতীক্ষিত ‘আরআরআর’ ছবিতে নাম লেখাচ্ছেন। আলিয়া ভাট, অজয় দেবগনের পর এবার আমির খানের নাম জুড়তে চলেছে এই ছবির সঙ্গে। জানা গেছে, আমিরের মতো সুপারস্টারকে পেয়ে দারুণ খুশি ছবির নির্মাতারা।

‘বাহুবলী’খ্যাত পরিচালক এস এস রাজামৌলীর আগামী ছবি ‘আরআরআর’ ঘিরে উত্তেজনার পারদ ক্রমে বাড়ছে। দক্ষিণ ভারত আর বলিউডের বড় অভিনেতারা এই ছবির ক্যানভাসে আসতে চলেছেন। বলিউড থেকে আছেন অজয়, আলিয়া আর আমির।

অন্যদিকে দক্ষিণের দুই সুপারস্টার জুনিয়র রামা রাও, রামচরণসহ আছেন আরও অনেকে। এমনকি মেগা বাজেটের এই ছবিতে একাধিক হলিউড তারকাকেও দেখা যাবে।

প্রাথমিকভাবে নির্মাতারা এই ছবির বাজেট রেখেছেন ৪৫০ কোটি টাকা। প্রয়োজনে কোভিড–১৯-এর কারণে দীর্ঘ সাত মাস রাজামৌলির এই ছবির শুটিং বন্ধ ছিল। তবে অক্টোবরের শেষের দিক থেকে আবার শুটিং শুরু করেছেন নির্মাতারা।

এই পিরিয়ড ড্রামাভিত্তিক ছবিতে তারা অজয়, আলিয়ার পর আমিরকে আনতে পেরে খুশিতে আটখানা। তবে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমিরকে ‘আরআরআর’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে না।

তাহলে এই ছবিতে আমির কী করতে চলেছেন? রাজামৌলীর এই ছবিতে আমির নেপথ্যকণ্ঠ দেবেন। আমির ভয়েস ওভারের মাধ্যমে জুনিয়র রামা রাও আর রামচরণের সঙ্গে দর্শকের পরিচয় করাবেন। শুধু ছবিতে নয়, ট্রেলারেও ব্যবহার করা হবে আমিরের কণ্ঠ। ১০টি ভাষায় মুক্তি পাবে ‘আরআরআর’ ছবিটি।

বক্স অফিসে আমির খানের পরবর্তী ছবি হতে চলেছে ‘লাল সিং চড্ডা’। টম হাঙ্কস অভিনীত কালজয়ী হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল হিন্দি রিমেক এই ছবি। বলিউডের এই মিস্টার পারফেকশনিস্ট ভারতের বিভিন্ন শহরে ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রায় শেষ করেছেন।

অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। ২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা