বিনোদন

শিল্পী যাবে শ্বশুরবাড়ি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে এসেছে শিল্পী বিশ্বাসের কণ্ঠে বিষয়টিভিত্তিক উৎসবমুখর একটি গান। শিরোনাম ‘আমি যাবো শ্বশুরবাড়ি’।এর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল শাহির।

গানটির সঙ্গে আরটিভি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এরপর থেকেই দর্শক-শ্রোতাদের আলোচনায় এই গান। আর গানটি শ্রোতাদের প্রশংসা পাওয়ায় বেশ উচ্ছ্বসিত গায়িকা শিল্পী বিশ্বাস।

তিনি জানান, গানটি খুব শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে আরটিভি মিউজিক’র ইউটিউব চ্যানেলে।

কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস বলেন, ‘বিয়ে এবং শ্বশুর বাড়ি যাওয়ার ব্যাপারে একটি দুষ্ট মেয়ের যে সরল আকুতি, সে বিষয়টি গানটিতে তুলে ধরা হয়েছে। খুবই সহজ কথা-সুরের গান। ২০১৮ সালে গানটি গেয়েছিলাম। ভীষণ আনন্দমুখর ও নাচের গান এটি। যেকোনো বিয়ের উৎসবে পারফরমেন্স করার মত একটি গান, স্টেজের জন্য তো বটেই। ’

শিল্পী বিশ্বাস আরও বলেন, ‘গানটি আরটিভি থেকে আনুষ্ঠানিকভাবে মিউজিক ভিডিও আকারে প্রকাশের পর অন্যরকম কিছু হবে বলে আমি আশাবাদি। ’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা