বিনোদন

ভাতিজিকে বিয়ে করছেন প্রভুদেবা

বিনোদন ডেস্ক : বলিউডে তুমুল জনপ্রিয় নাম প্রভুদেবা। 'মোকাবিলা'র মতো কালজয়ী গানের কোরিওগ্রাফার ও অভিনেতা তিনি। তারকাজীবনটা বেশ রঙিন আর জৌলুশময় প্রভুদেবার। তবে ব্যক্তি জীবনে বেশ টানাপোড়েন তার।

১৯৯৫ সালে রামলতাকে বিয়ে করেন প্রভুদেবা। ১৬ বছর টানা সংসার করার পর রামলতার সঙ্গে ২০১১ সালে বিচ্ছেদ হয়ে যায় দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা-পরিচালকের। জানা যায়, দক্ষিণের নায়িকা নয়নতারার সঙ্গে পরকীয়ার জেরেই প্রভুদেবাকে ছেড়ে চলে যান তার প্রথম পক্ষের স্ত্রী রামলতা।

এদিকে ২০০৮ সালে মারা যায় প্রভুদেবা এবং রামলতার প্রথম সন্তান। মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে প্রভুদেবার ছেলের মৃত্যু হয় চেন্নাইয়ের একটি হাসপাতালে। ওই ঘটনার পর থেকেই রামলতার সঙ্গে প্রভুদেবার সম্পর্কের বাঁধন আরও আলগা হতে শুরু করে বলে শোনা যায়।

রামলতার সঙ্গে বিচ্ছেদের পর নয়নতারার সঙ্গে থাকতে শুরু করেন প্রভুদেবা। সেই সম্পর্কও টিকেনি। আজকাল গুঞ্জন, আবারও বিয়ে করতে যাচ্ছেন তিনি। পাত্রী সম্পর্কে তার ভাতিজি।

সম্প্রতি এমন খবরে জোর শোরগোল শুরু হয়েছে পেজ থ্রির পাতায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রভুদেবা নাকি শিগগিরই তার ভাইঝির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যদিও প্রভুদেবা কিংবা তার টিমের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা