বিনোদন

কিয়ারার কাছে যৌনতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে তিন জিনিস

বিনোদন ডেস্ক : ‘লাস্ট স্টোরিজ’-এ স্বমহনের দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন কিয়ারা আদভানি। জোয়া আখতার, কারণ জোহর, অনুরাগ কাশ্যপ এবং দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় চারটি শর্ট ফিল্মের সমন্বয় ছিল এই ‘লাস্ট স্টোরিজ’। এর মধ্যে কারণের গল্পটিতে কিয়ারা এক নববধূর চরিত্রে অভিনয় করেছিলেন। যিনি স্বামীর সঙ্গে যৌন মিলনে অখুশি ছিলেন। সেখানেই ছিল স্বমেহনের দৃশ্যটি। খবর- আনন্দবাজার পত্রিকা।

২০১৪ সালে অভিনয় জগতে পা দেন কিয়ারা। কিন্তু ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’-এরপরই মূলত কিয়ারা জনপ্রিয়তা পান। তারপর থেকে যে কোনো শোয়ে ‘সেক্স’ নিয়ে তাকে প্রশ্ন করাটা যেন সাধারণ একটা বিষয় হয়ে গিয়েছে। সম্প্রতি টুইঙ্কেল খান্নার অনলাইন চ্যানেল ‘টুইক ইন্ডিয়া’র জন্য ভিডিও শুট করেন কিয়ারা। সেখানে তাকে বিভিন্ন বিষয় নিয়ে পরপর অনেকগুলো প্রশ্ন করা হয়। কিয়ারাকে সেগুলোর চটজলদি উত্তর দিতে হয়েছে।

কিয়ারাকে এমন তিনটি জিনিসের নাম বলতে বলা হয় যা তার কাছে সেক্সের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

উত্তরে কোন তিনটি জিনিস কিয়ারা বলেছেন জানেন? দারুণ সুস্বাদু পিৎজা, শপিং এবং ভালো সিনেমা। তালিকার ১ নম্বরে পিৎজা রেখেছেন তিনি।

কলেজ জীবনের এক ভয়ংকর অভিজ্ঞতার কথাও বলেন কিয়ারা। কলেজ থেকে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। ঠাণ্ডায় হোটেলের ঘরে রুমহিটার চলছিল। সেই হিটার থেকে আগুন লেগে যায় ঘরে। তবে কেউই আহত হননি।

কিয়ারা আবার চান শুঁয়োপোকা হতে। কেন? যাতে প্রজাপতি হয়ে উড়ে যেতে পারেন।

১৯৯২ সালে মুম্বাইয়ে জন্ম কিয়ারার। তার আসল নাম আলিয়া আদভানি। অভিনয়ে আসার পর সালমান খানের কথাতে তিনি নিজের নাম বদলে নেন। কারণ আগে থেকেই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন আলিয়া ভাট।

তার বাবা জগদীপ আদভানি ব্যবসায়ী এবং মা জেনেভিয়েভ পেশায় শিক্ষিকা। কিয়ারার দাদা লখনৌয়ের জাভেরি পরিবারের সদস্য। দাদি ইউরোপীয় বংশোদ্ভূত। ফলে শৈশব মিশ্র সংস্কৃতির অংশ কিয়ারা।

মুম্বাইয়ের জয় হিন্দ কলেজ ফর মাস কমিউনিকেশনের প্রাক্তন ছাত্রী আলিয়া তথা কিয়ারার বলিউডে আত্মপ্রকাশ ২০১৪ সালে ‘ফুগলী’ ছবিতে। এরপর ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে তিনি নজর কাড়েন। এছাড়া মেশিন, কলঙ্ক, গুড নিউজ, কবির সিং ছবিতেও তার কাজ প্রশংসিত হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা