বিনোদন

শুধুমাত্র মিস ইন্ডিয়ার জন্য চিকন হয়েছেন কীর্তি সুরেশ

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। বুধবার (৪ নভেম্বর) নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর ‘মিস ইন্ডিয়া’। এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর বেশ আলোচনায় আসেন কীর্তি সুরেশ।

কারণ এটির জন্য শারীরিক গড়নের পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। চরিত্রের প্রয়োজনেই এমনটা করেছেন তিনি।

কীর্তি সুরেশ বলেন, ‘মহানতি সিনেমা মুক্তির পর আমি বেশি করে শারীরিক কসরত শুরু করি। মিস ইন্ডিয়ার জন্য চিকন হয়েছি। পরিচালক আমাকে বলেছিলেন চিকন হতে, যেন যেকোনো ধরনের পোশাক পরতে পারি।’

সিনেমা গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন উচ্চাকাঙ্ক্ষী নারীকে নিয়ে এই সিনেমার গল্প, যে বিদেশে চায়ের দোকান চালু করতে চায়। কিন্তু সেখানে সবাই কফিই বেশি পছন্দ করেন। একজন মধ্যবিত্ত ভারতীয় নারী হয়েও বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখে সে। চায়ের দোকান শুরুর পর তার সামনে অনেক বাধা আসে। কীভাবে এগুলো অতিক্রম করে তা নিয়েই এই সিনেমা।’

পরিচালকের এটি প্রথম সিনেমা। তবে এ নিয়ে চিন্তিত নন কীর্তি। এই অভিনেত্রীর ভাষায়, ‘পরিচালক নরেন্দ্র নাথের এটি প্রথম সিনেমা। তবে এ নিয়ে আমি ভাবছি না। আমি শুধু চিত্রনাট্য বিবেচনা করি। তিনি যেভাবে আমাকে চিত্রনাট্য বর্ণনা করেছেন আমার পছন্দ হয়েছে। তিনি সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরতে পেরেছেন।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা