বিনোদন

তৃতীয়বারের মতো সংসার ভাঙছে শ্রাবন্তীর

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে ২০১৯ সালের ১৯ মে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে বছর না ঘুরতেই এ সংসারও নাকি ভাঙছে!

ভারতের গণমাধ্যম জানিয়েছে, শ্রাবন্তী-রোশনের বিষয়টি নিয়ে খোঁজ করতেই দেখা গেছে, অভিনেত্রীর নিজের ইনস্টাগ্রাম থেকে উধাও স্বামী রোশন সিংয়ের সমস্ত ছবি। অন্যদিকে রোশন সিংয়ের সোশ্যাল হ্যান্ডেল খুঁজলেও মিলছে না স্ত্রী শ্রাবন্তীর কোনো ছবি।

অবশ্য গণমাধ্যমটির কাছে সেই কথা স্বীকারও করেছেন দুজন। শ্রাবন্তীর স্বামী রোশন সিং তাদের সংসার ভাঙনের বিষয়ে জানিয়েছেন, হ্যাঁ, আমরা এখন একই ছাদের নিচে থাকছি না। তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই, আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই।

এ প্রসঙ্গে শ্রাবন্তীর বক্তব্য, প্রতিটি বিবাহ বা সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। হতে পারে আমাদের সুখের সময় আপাতত শেষ। তবে এর অর্থ এই নয় যে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা দুজনই আশা করি, শিগগিরই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে এবং বিষয়গুলো খুঁজে আমরা আবার শুরু করবো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা