বিনোদন

‘অ্যাভাটার ২ এ ‘টাইটানিক’খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট 

বিনোদন প্রতিবেদক : ‘অ্যাভাটার’ সিরিজের সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের কথা নতুন করে বলার কিছু নেই। সবাই অপেক্ষায় কবে হলে মুক্তি পাবে বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের র্নিমিত সিরিজের নতুন কিস্তিগুলো। দুনিয়ার অন্যতম সফল এই সিনেমা সিরিজ ২০০৯ সাল থেকে যাত্রা শুরু করে। তারপর থেকেই দর্শকের মন জয় করে নিতে সক্ষম হয়েছে। চলছে ‘অ্যাভাটার’- এর পরবর্তী কিস্তির শুটিং। তাই দর্শকের আগ্রহ এখন শুটিং সেট নিয়ে। নির্মাতারা সম্প্রতি দর্শকের মনের সেই দাবি কিছুটা হলেও মেটাতে সমর্থ হয়েছেন।

‘অ্যাভাটার ২’ সিনেমায় রোনাল নামের একটি চরিত্রে অভিনয় করেছেন ‘টাইটানিক’খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট। টুইটারে তার একটি স্থিরচিত্র শেয়ার করেছে নির্মাতা প্রতিষ্ঠান। সে ছবিটি বেশ আলোচনায় এসেছে। সেখানে কেটকে দেখা যাচ্ছে পানিতে ডুবে থাকা অবস্থায়। সিনেমায় কেটকে দেখা যাবে চমক জাগানিয়া একটি চরিত্রে। ছবিটির ক্যপশনে কেটের সাম্প্রতিক একটি সাক্ষাত্কার থেকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘আমাকে ‘অ্যাভাটার’- এর এই চরিত্রে অভিনয় করার সময় কীভাবে ফ্রি-ডাইভ করতে হয় তা শিখতে হয়েছিল। সেটি অবিশ্বাস্য ছিল। আমাকে প্রায় ৭ মিনিট ১৪ সেকেন্ডের মতো নিঃশ্বাস বন্ধ করে রাখতে হয়েছিল এবং তা অনেকটা পাগলামির মতো।’

দিন কয়েক আগেই অ্যাভাটার নিয়ে একটি ইউটিউব চ্যানেলে আর্নল্ড শোয়ার্জনেগারের সাথে কথোপকথনে পরিচালক ক্যামেরন জানান, ‘অ্যাভাটার ২’- এর কাজ পুরোপুরি শেষ। অপরদিকে ‘অ্যাভাটার ৩’- এর কাজও শেষ প্রায় ৯৫ শাতাংশ। করোনার কথা বিবেচনা করে নিশ্চিতভাবে জানাননি সিনেমাটির অবমুক্তির তারিখ। প্রসঙ্গত, ২০০৯ সালে ‘অ্যাভাটার’ মুক্তি পায়। ব্যবসায়িক সাফল্যে সে সিনেমা বিশ্বের সর্বাধিক উপার্জনকারীর তালিকায় শীর্ষস্থান অর্জন করে। দীর্ঘদিন সেই রেকর্ড নিজেদের দখলে রাখার পর ২০১৮ সালে ‘অ্যাভেঞ্জারস এন্ডগেম’- এর কাছে অবস্থান হারিয়ে ফেলে। তাই ‘অ্যাভাটার’ ভক্তরা অপেক্ষায় রয়েছেন নতুন কিস্তির। তাদের প্রত্যাশা নতুন ‘অ্যাভাটার’ আবারও বক্স অফিসের শীর্ষস্থান দখল নেবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা