বিনোদন

ব্রেকআপের পর মন খারাপ নয়,পার্টি করা উচিত: জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক

প্রেম, বিয়ে ও বিচ্ছেদের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেও জীবনকে ইতিবাচকভাবেই দেখেন হলিউড তারকা জেনিফার লোপেজ। চারবারের বিবাহবিচ্ছেদের পরও তিনি মনে করেন, ব্রেকআপ বা বিচ্ছেদ জীবনের শেষ নয়, বরং এটি নতুন শুরুর সুযোগ। তাই সম্পর্ক ভাঙার পর মন খারাপ না করে উদযাপন করার পরামর্শ দিয়েছেন এই তারকা।

সম্প্রতি মুক্তি পেয়েছে জেনিফার লোপেজ অভিনীত রোমান্টিক কমেডি ‘অফিস রোমান্স’। সিনেমাটির প্রচারণায় মিশরীয় কমেডিয়ান ও শিল্পী কারিম রাহমারের জনপ্রিয় শো ‘সাবওয়ে টেকস’-এ অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

লোপেজ বলেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা এসেছে হৃদয় ভাঙার অভিজ্ঞতা থেকে। তার ভাষায়, “মানসিক, মনস্তাত্ত্বিক এবং আবেগীয় দিক থেকে আমার জীবনের সবচেয়ে বড় বিকাশগুলো ঘটেছে হৃদয় ভাঙার পর। এটা শুধু প্রেমের সম্পর্ক নয়, ক্যারিয়ার বা কাজের ক্ষেত্রেও সত্য।”

তিনি আরও বলেন, বিচ্ছেদ মানুষকে নিজের ভেতরটা নতুন করে খুঁজে দেখতে শেখায়। তখন মানুষ নিজেকে প্রশ্ন করে—কী ভুল হয়েছিল, কেন এমন হলো এবং ভবিষ্যতে কীভাবে আরও ভালো করা যায়। এই আত্মবিশ্লেষণই মানুষকে বদলে দেয় এবং আরও পরিণত হতে সাহায্য করে।

সমাজে ব্রেকআপ বা ডিভোর্সকে সাধারণত নেতিবাচকভাবে দেখা হলেও জেনিফারের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি বলেন, **“আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা। মানুষের বলা উচিত, ‘তোমাদের ব্রেকআপ হয়ে গেছে? অভিনন্দন!’ কারণ, আপনি একটি সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং সম্ভবত সেটাই সবার জন্য সবচেয়ে ভালো হয়েছে।”

ব্যক্তিগত জীবনে ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথম বিয়ে করেন জেনিফার লোপেজ। পরে ক্রিস জুড ও গায়ক মার্ক অ্যান্থনির সঙ্গে সংসার করেন তিনি। মার্ক অ্যান্থনির সঙ্গে তার যমজ সন্তান ম্যাক্স ও এম্মে রয়েছে। এরপর অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে বাগদান হলেও ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। একই বছর পুরোনো প্রেমিক বেন অ্যাফ্লেকের সঙ্গে আবার সম্পর্কে জড়ান লোপেজ এবং ২০২২ সালে তারা বিয়ে করেন। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা