বিনোদন

‘কাট’ বলার পরও শুটিং থামেনি, অভিনেতার বিরুদ্ধে নায়িকার হেনস্তার অভিযোগ

বিনোদন ডেস্ক    

বলিউড ও ওটিটি জগতের পরিচিত মুখ প্রিয়া বাপট তার ক্যারিয়ারের শুরুর দিকের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতা প্রকাশ করেছেন। শুটিং সেটে সহ-অভিনেতার অনাকাঙ্ক্ষিত আচরণ এবং হেনস্তার মুখোমুখি হওয়ার ঘটনা তুলে ধরেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে প্রিয়া বাপট জানান, একটি সিনেমার গানের দৃশ্য ধারণের সময় পরিচালক ‘কাট’ বলার পরও তার সহ-অভিনেতা বারবার স্ক্রিপ্টের বাইরে গিয়ে তাকে জোর করে চুম্বন করতে থাকেন। ইন্ডাস্ট্রিতে নতুন হওয়ায় তখন তিনি তীব্র প্রতিবাদ করতে সাহস পাননি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, চিত্রনাট্যে একটি চুম্বনের দৃশ্য থাকলেও সেটি নিয়ে তার আগেই আপত্তি ছিল। কিন্তু পরিচালকের চাপে পেশাদারিত্ব বজায় রাখতে তিনি শেষ পর্যন্ত দৃশ্যটি করতে রাজি হন।

তবে পরিস্থিতি আরও খারাপ হয় শুটিং চলাকালীন। প্রিয়ার অভিযোগ, গানের দৃশ্যের সময় পূর্বনির্ধারিত সীমা ছাড়িয়ে সহ-অভিনেতা তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত শারীরিক ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন। শুধু শুটিং সেটেই নয়, আউটডোর শুটিংয়ের সময় হোটেলে ফোন ও মেসেজের মাধ্যমে তাকে কুপ্রস্তাব দিয়ে হয়রানির চেষ্টাও করা হয়।

এই ঘটনার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন প্রিয়া বাপট। পরবর্তীতে তিনি বিষয়টি তার স্বামীকে জানান। পরে তার স্বামী শুটিং সেটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত সহ-অভিনেতার আচরণে পরিবর্তন আনতে বাধ্য করেন।

উল্লেখ্য, প্রিয়া বাপট মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। ২০০০ সালে ‘ড. বাবাসাহেব আম্বেদকর’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। এরপর ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘লাগে রাহো মুন্নাভাই’ ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

পরবর্তীতে ‘কাকস্পর্শ’ এবং ‘টাইমপাস টু’ ছবিতে তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিটি অব ড্রিমস’-এ অভিনয়ের মাধ্যমে তিনি আরও পরিচিতি পান। বর্তমানে তিনি নতুন মনস্তাত্ত্বিক চলচ্চিত্র ‘ডালিম: দ্য মিথ’-এর কাজে ব্যস্ত রয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা