ছবি: সংগৃহীত
বিনোদন

প্রেমিকের হাতে খুন জনপ্রিয় অভিনেত্রী ইমানি ডিয়া

সান নিউজ অনলাইন

রহস্যজনকভাবে মারা গেছেন মার্কিন অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথ। ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইমানির ৩বছরের একটি শিশু সন্তান রয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, ইমানি তার নিজের প্রেমিকের হাতেই খুন হয়েছেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই দিন পুলিশের কাছে একটি জরুরি ফোন কল আসে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইমানিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইমানি ডিয়া স্মিথ বিশ্বখ্যাত ডিজনি অ্যানিমেটেড ফিল্মের ওপর ভিত্তি করে তৈরি ব্রডওয়ে নাটক ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের মাঝে নেমে এসেছে শোকের আবহ।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের অভিযোগে ইমানির প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে। ইমানি ও জর্ডন দীর্ঘদিনের পরিচিত ছিলেন। ব্যক্তিগত কোনো কলহ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা