নির্যাতন-হয়রানির বিরুদ্ধে নায়লার সংবাদ সম্মেলন
বিনোদন

নির্যাতন-হয়রানির বিরুদ্ধে নায়লার সংবাদ সম্মেলন

বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী নায়লা নাঈমের পশুপ্রেমী হিসেবে খ্যাতি আছে। এমনকি করোনাকালে রাস্তার কুকুরদের খাবার বিতরণ করে আলোচনায় এসেছেন তিনি। কুকুর-বিড়ালসহ যে কোনও আহত প্রাণীর চিকিৎসাও দিয়ে চলেছেন এই শিল্পী।

আবার মুদ্রার উল্টো পিঠের মতো, একই কারণে হয়রানির শিকার হচ্ছেন এই তারকা। বিগত কয়েক মাস যাবত এর মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, মানসিকভাবেও ভেঙে পড়েছেন নায়লা। আর তাই এর বিরুদ্ধে আজ (১০ অক্টোবর) সংবাদ সম্মেলন ডেকেছেন এই শিল্পী।

নায়লার অভিযোগ, তার বাসায় ৫ শ’ বিড়াল আছে বলে বেশ কিছুদিন ধরে বসবাসরত এলাকার সভাপতিসহ বেশ কয়েকজন অপবাদ দিয়ে আসছে। আর এ জন্য প্রায় প্রতি সপ্তাহে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে তাকে।

নায়লা বলেন, ‌‘গত কয়েক মাস যাবত আমি মানসিক নির্যাতনের শিকার হচ্ছি। আমাদের সোসাইটির সহসভাপতিসহ বেশ কয়েকজন থানায় অভিযোগ করেন, আমার বাসায় ৫ শ’ বিড়াল আছে। যা নাকি তাদের জন্য হুমকিস্বরূপ। এ জন্য প্রায় প্রতিদিন বাড্ডা থানা থেকে আমার নম্বরে ফোন দেয়। এমনকি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দিয়েও বেশ কয়েকবার ফোন দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে নানা ব্যবস্থার কথা বলা হয়। এই মাত্রা দিনকে দিন বাড়ছেই। আবার নানাভাবে আমাকে বলা হয়, আমি বিড়াল বেচাকেনার অবৈধ ব্যবসা করি। মূলত আমাকে বাড়ি ছাড়া করতেই এ ধরনের অভিযোগ হয়তো।’

তিনি জানান, আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় বিষয়টি নিয়ে কথা বলতে চান। মডেলিংয়ে আলোচিত হলেও নায়লা একজন দন্ত চিকিৎসক। পশু-পাখিদের বিভিন্ন সংগঠনের সঙ্গেও কাজ করে আসছেন তিনি।

সান নিউজ/এসএম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা