বিনোদন

জনগণকে জাগাতে আসছে ‘বীর’

বিনোদন প্রতিবেদক:

ঘুমিয়ে আছে দেশের জনগণ। নিজেদের প্রাপ্য অধিকার রক্ষায় সোচ্চার নয় তারা। তাদের জাগাতে আসছে এক ‘বীর’। সেই ‘বীর’ ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে দেশজুড়ে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শবনম বুবলি জুটির আলোচিত ছবি ‘বীর’। এরই মধ্যে ছবির ট্রেলার ও গান শাকিব খানের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

সিনেমার ট্রেলারে দেখা যায় দেশের সাধারণ জনগণকে রক্ষার জন্য ‘বীর’ চরিত্রে এগিয়ে আসেন সাকিব। এ সময় তার মুখে শোনা যায়, ‌‘দ্যাশের জনগণতো ঘুমায় গেছে, তাগের একটু জাগানোর চেষ্টা করতিছি।’ অর্থাৎ ঘুমিয়ে পড়া জনগণকে জাগাতে এসছেন সাকিব।

সিনেমার বিষয়ে তেমন নতুনত্ব না থাকলেও সাকিব খানের লুক আর ভাষায় থাকছে ভিন্নতা। সিনেমাটি হবে সম্পূর্ণ একশন ঘরনার। রাজনীতিকে ব্যবহার করে কিভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে সুবিধা ভোগ করা হয় তা ফুটে উঠেছে সিনেমায়। নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিয়ে কিছু দৃশ্য দেখে সহজেই আচ করা যায় যে বেশ সময়োপযোগী হবে ছবিটি।

সমাজের এইসব সমস্যা এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে বীর বেশে যুুদ্ধ করবেন নায়ক সাকিব। ভিলেনের চরিত্রে দেখা যাবে বহুল পরিচিত মিশা দওদাগরকে। ছবিটি প্রযোজনা করেছে নায়ক শাকিব খানের মালিকানাধীন এসকে মুভিজ। আর পরিচালনা করেছেন দেশের নামকরা নির্মাতা কাজী হায়াৎ। একদিকে সাকিব খানকে নিয়ে এটি তার প্রথম ছবি এবং তার পরিচালিত ৫০তম ছবি এটি।

বীর’-এর মুক্তি উপলক্ষে গেল আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন একাধিক বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক কাজী হায়াৎ। ‘বীর’কে তিনি তার কেরিয়ারের শেষ ছবি বলে উল্লেখ করেন। কাঁন্না জড়িত কণ্ঠে কাজী হায়াৎ বলেন, ‘কতদিন বাঁচবো জানি না। তবে হয়তো ‘বীর’ আমার শেষ ছবি। শাকিব তার ছবিতে আমাকে কাজের সুযোগ দিয়েছে এজন্য আমি কৃতজ্ঞ।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা