বিনোদন
সান নিউজ ডেস্ক:

ভক্তদের কৃতজ্ঞতা জানালেন এন্ড্রু কিশোর

বর্তমানে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর। তার সম্মানে দেশটিতে এক সাংস্কৃতি সন্ধ্যার আয়োজন করেছিলেন ভক্তরা।

গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিঙ্গাপুর বিজনেস সোসাইটি এবং বাংলাদেশ চেম্বারের আয়োজনে সিঙ্গাপুরের স্থানীয় গেটওয়ে থিয়েটার হলে আয়োজন করা হয় ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’ শিরোনামের সংগীতানুষ্ঠান। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন, মিতালী মুখার্জি, মোমিন বিশ্বাস, জাহাঙ্গীর সাঈদ ও মিলিয়া সাবেদ।

এছাড়া অনুষ্ঠানে হুইলচেয়ারে বসে সস্ত্রীক উপস্থিত হন এন্ড্রু কিশোর। মঞ্চে উঠেই প্রথমে মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার দেশের প্রধানমন্ত্রী যে ভালোবাসা ও দায়িত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাতে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। মানুষ আমার জন্য যেভাবে দোয়া ও ভালোবাসা প্রদর্শন করেছেন, তা আমাকে শক্তি ও সাহস জুগিয়েছে।’

কথা বলার পাশাপাশি নিজ কণ্ঠে গান গেয়ে শোনান তিনি। কণ্ঠে তুলেন তার জনপ্রিয় গান ‘জীবনের গল্প, আছে বাকি অল্প...’। এন্ড্রু কিশোরের সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত শিল্পী এবং দর্শকরাও।

অনুষ্ঠানটির আয়োজক, শিল্পী সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও দেশ-বিদেশে অবস্থানকারী সকল বাঙালীদের প্রতি তার দুঃসময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এন্ড্রু কিশোর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা