বিনোদন

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে কুমার বিশ্বজিতের গান

বিনোদ প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিত।

‘হে বন্ধু বঙ্গবন্ধু,তোমার কালো ফ্রেমের চশমাটা আমায় দাও’ শিরোনামের এই গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সংগীত পরিচালনা করেছেন মানাম আহমেদ, সুর করেছেন তরুণ গায়ক ও সংগীত পরিচালক কিশোর।

‘হে বন্ধু বঙ্গবন্ধু, তোমার কালো ফ্রেমের চশমাটা আমায় দাও, আমি চোখে দিয়ে দেখব, তুমি কেমন করে দেশটাকে এতো ভালোবাস’ এমন কথা ও সুরে গানটি গাইতে পেরে ভীষণ আনন্দিত ও গর্বিত কুমার বিশ্বজিৎ।

এরইমধ্যে গানটি ইউটিউবে আপ করা হয়েছে। ব্যাপক সাড়াও পেয়েছে ভিডিওটি।

কুমার বিশ্বজিৎ বলেন, এই গানের মধ্য দিয়ে তিনটি প্রজন্ম এক হয়েছে। জীবনে মনে হয় কোনো গান নিয়ে এতটা খুঁতখুঁতে ছিলাম না। গানটি শুধু একটি গান নয়, এটি তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ভাবনাচিন্তা, দেশপ্রেম, অসাম্প্রদায়িক মনোভাব প্রদর্শনের একটি গল্প বলা। তাই তো সাতবার গানটিতে কণ্ঠ দিয়ে চূড়ান্ত করেছি।

‘হে বন্ধু বঙ্গবন্ধু' গানটি প্রকাশ হয়েছে গান ছবি এন্টারটেইনমেন্টের ব্যানারে।

ভিডিও লিঙ্ক...https://www.youtube.com/watch?time_continue=227&v=4C1KifIcLlc&feature=emb_logo&fbclid=IwAR2uaGkYGA1LIzTt5Qs3CZ8GJmQlNvnZjii-F-5A-U-CoBdEU55ymLppoMk

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা