বিনোদন

পঞ্চম বিয়ে করলেন পামেলা অ্যান্ডারসন

সান নিউজ ডেস্ক:

আবারও বিয়ে করলেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। এবার হেয়ারড্রেসার থেকে হলিউড মোগল জন পিটারসের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। উভয়েরই এটি পঞ্চম বিয়ে।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের মালিবু শহরে ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পঞ্চম স্বামীকে হলিউডের আদর্শ ‘দুষ্টু বালক’ হিসেবে অভিহিত করেছেন পামেলা। ইনস্টাগ্রামে নিজের সাদাকালো কয়েকটি ছবি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘হাওয়ায় হাওয়ায় ভালোবাসা।’

তিন দশক আগে প্রথম সম্পর্কে জড়ান পামেলা ও জন পিটারস। আশির দশকে প্লেবয় ম্যানসনে প্রথম দেখাতেই একে অপরকে ভালো লেগে যায়। কিন্তু পরে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। এরপর কেটেছে অনেকটা সময়। অবশেষে নিয়তি তাদের চার হাত এক করে দিলো।

আমেরিকান ম্যাগাজিন দি হলিউড রিপোর্টারকে সাবেক ‘বেওয়াচ’ তারকা ও প্রাণী অধিকারকর্মী পামেলা বলেন, ‘কারও সঙ্গে তুলনা করা যাবে না। তাকে পরিবারের স্বজনের মতোই অনেক ভালোবাসি। তার জীবন নিয়ে খুব দুশ্চিন্তা হয়। আমার জায়গায় অন্য কোনও নারী থাকলে এমনই লাগতো। জীবনের অনেকটা সময় পেরিয়ে আমার উপলব্ধি হয়েছে, ও সবখানেই আমার পাশে ছিল।’

৭৪ বছর বয়সী জন পিটারস প্রথিতযশা হেয়ারস্টাইলিস্ট ছিলেন। অভিনেত্রী বারবারা স্ট্রাইস্যান্ডের সঙ্গে প্রেমের সুবাদে খ্যাতি ছড়িয়ে পড়ে তার। ১৯৭৬ সালে বারবারা অভিনীত ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির মাধ্যমে প্রযোজনায় নাম লেখান তিনি। নব্বই দশকে কলাম্বিয়া পিকচার্সের সহ-চেয়ারম্যান পদ দেওয়া হয়েছিল তাকে। টিম বার্টনের ‘ব্যাটম্যান’ সিরিজের দুটি ছবি তৈরি হয়েছে তার প্রযোজনায়। ২০০৬ সালে ডিসি কমিকসের আরেক জনপ্রিয় চরিত্র নিয়ে তিনি প্রযোজনা করেন ‘সুপারম্যান রিটার্নস’। লেডি গাগা অভিনীত ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির প্রযোজক দলে ছিলেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা