বিনোদন

৯২তম অস্কারে পুরস্কার পেলেন যারা

সান নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো চলচিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার অস্কারের ৯২তম আসর। সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে চলচ্চিত্রের এই মহাযজ্ঞ শুরু হয়। জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিবারের মতো ২৪টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।

এবারের অস্কারে সবচেয়ে অবাক করা বিষয় সেরা সিনেমার পুরষ্কার। প্রথমবারের মতো বিদেশি ভাষার সিনেমা হিসেবে অস্কার জিতেছে কোরিয়ান ভাষার ‘প্যারাসাইট’। একই সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন দক্ষিণ কোরিয়ার ‘বং জুন-হো’।

এছাড়া এবারের আসরে ‘জুডে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ওঠে রেনে জেলওয়েজারের হাতে। আর ‘জোকার’ সিনেমার জন্য হোয়াকিন ফিনিক্স পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার।

মনোনয়নের দৌঁড়ে এ বছর সবচেয়ে এগিয়ে ছিল ‘জোকার’। সিনেমাটির ঝুলিতে ছিল ১১টি মনোনয়ন। অপরদিকে ১০টি করে মনোনয়ন নিয়ে জোকারের প্রতিদ্বন্দ্বিতা করছে ‘দ্য আইরিশম্যান’, ‘১৯১৭’ এবং ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমা দু’টি। ‘জো জো র‍্যাবিট’, ‘লিটল উইমেন’, ‘ম্যারিজ স্টোরি’ ও ‘প্যারাসাইট’ ৬টি করে মনোনয়ন পেয়ে লড়েছে। আর অভিনয়ের শ্রেষ্ঠত্বের দৌঁড়ে ছিলেন হোয়াকিন ফিনিক্স, রেনে জেলওয়েজার, ব্র্যাড পিট, লরা ডার্ন প্রমুখ।

৯২তম অস্কারে সেরাদের তালিকা:

সিনেমা: প্যারাসাইট
অভিনেতা: হোয়াকিন ফিনিক্স (জোকার)
অভিনেত্রী: রেনে জেলওয়েজার (জুডে)
সহ-অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
পার্শ্ব-অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম...ইন হলিউড)
পরিচালক: বং জুন-হো (প্যারাসাইট)
চিত্রনাট্য (মৌলিক): প্যারাসাইট
চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): জো জো র‍্যাবিট
আন্তর্জাতিক সিনেমা: প্যারাসাইট
অ্যানিমেটেড সিনেমা: টয় স্টোরি ফোর
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা: হেয়ার লাভ
প্রামাণ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন
চিত্রগ্রহণ: রজার ডেকিনস (১৯১৭)
রূপ ও চুলসজ্জা: বোম্বশেল
মৌলিক সুর: জোকার
মৌলিক গান: আই এম গোননা
সম্পাদনা: ফোর্ড ভার্সেস ফেরারি
শিল্প নির্দেশনা: ওয়ান্স আপন অ্যা টাইম...ইন হলিউড
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (লাইভ অ্যাকশন): দ্য নেইভারস উইন্ডো
শব্দ সম্পাদনা: ডোনাল্ড সিলভেস্টার
শব্দ মিশ্রণ: ১৯১৭
ভিজ্যুয়াল ইফেক্টস: ১৯১৭
পোশাক পরিকল্পনা: লিটল উইমেন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা