সন্তানদের দেখা পেলেন না ব্র্যাড পিট
বিনোদন

সন্তানদের দেখা পেলেন না ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক:

ভক্তরা ভালোবেসে ব্র্যাঞ্জেলিনা বলে ডাকতেন হলিউডের সাবেক তারকা দম্পতি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলিকে। । তবে সবই অতীত। জোলি আর ব্র্যাডের স্ত্রী নন। ২০০৫ সালে প্রেমে পড়ে ২০১৪ সালে বিয়ে করা এই দম্পতির বিয়ে ভেঙ্গে গেছে। বছর পাঁচেক ছিলো তাদের সংসার।

এরপর ব্র্যাড পিট ‘সিঙ্গেল’ হওয়ার সঙ্গে সঙ্গেই মার্কিন মিডিয়ায় একের পর এক নারীদের প্রেমে পড়ছেন তিনি। এখন পর্যন্ত বেশ কয়েকজন ডাকসাইট সুন্দরীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন বাতাসে উড়েছে।মাসখানেক আগেই বান্ধবী নিকোল পোটুরালস্কিরকে নিয়ে ফ্রান্সে রোমান্টিক ভ্রমণেও গিয়েছিলেন তিনি। তবে সেখান থেকে ফিরে স্বস্তিতে নেই পিট। সূত্রমতে, সাবেক স্ত্রী জোলি সম্প্রতি বাচ্চাদের সঙ্গে দেখা করতে দেয়নি পিটকে। সে নিয়ে বিরক্ত হয়ে আছেন অভিনেতা।

জানা গেছে, ফ্রান্স থেকে ফিরেই বাচ্চাদের দেখতে ছুটে যান ব্র্যাড পিট। কিন্তু জোলি দিয়েছেন ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার শর্ত। তা পালন না করা অব্দি কিছুতেই বাচ্চাদের সঙ্গে দেখা করতে পারবেন না ব্র্যাড।জোলির এই দাবিতে রাজি হচ্ছিলেন না ব্র্যাড পিট। তবে শেষ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতেই বাধ্য হলেন তিনি। সচেতন মা জোলির অটল সিদ্ধান্তের কাছে হার মেনে।

প্রসঙ্গত, গেল আগস্টে জার্মান মডেল নিকোলের সঙ্গে ব্র্যাডের সম্পর্ক প্রকাশ পায়। সেসময় তারা ছুটি কাটাতে গিয়েছিলেন প্যারিসে। শহরটির লে-বুর্জেট বিমানবন্দরে নামতেই গণমাধ্যমের ক্যামেরাবন্দি হন দুজনে। সেসব ছবি ভাইরাল হতে সময় লাগেনি।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা