রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়িকে রাষ্ট্রীয় সম্পদ ঘোষণা করল পাকিস্তান
বিনোদন

রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়িকে রাষ্ট্রীয় সম্পদ ঘোষণা করল পাকিস্তান

বিনোদন ডেস্ক:

রাজ কাপুর ও দিলীপ কুমার ভারতীয় চলচ্চিত্রের দুই উজ্জ্বল নক্ষত্রের নাম। কিংবদন্তী এই দুই অভিনেতার পৈতৃক ভিটা কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রশাসন। এই দুই তারকার বাড়ি বর্তমানে অযত্ন, অবহেলায় রয়েছে। এ বাড়িগুলো দেখভালের জন্য কোনো উত্তরসূরিও নেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান সরকার বাড়ি দুটি কিনে রাষ্ট্রীয় সংরক্ষণে নেবে বলে জানা গেছে। ইতোমধ্যে বাড়ি দুটিকে রাষ্ট্রীয় সম্পদ বলেও ঘোষণা করেছে পাকিস্তান সরকার। ভারতীয় বেসরকারি গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

এদিকে দিলীপ কুমারের স্ত্রী পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। সায়রা বানু 'ইকোনমিক টাইমস'কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি প্রাদেশিক সরকারের এমন উদ্যোগকে শুভেচ্ছা জানাই। অত্যন্ত আনন্দিত যে, আমার স্বপ্ন এতদিনে সত্যি হতে চলেছে। মাশাল্লাহ।

সায়রা আরও জানান, কয়েক বছর আগে তিনি ও দিলীপ কুমার সেই বাড়িতে গিয়েছিলেন এবং শৈশবের স্মৃতিস্মরণ করে নস্টালজিয়ায় ভেসে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অন্তর্গত কিসা খওয়ানি বাজার এলাকায় অবস্থিত রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈতৃক ভিটা। দীর্ঘদিন অযত্নে থাকায় এগুলোর অবস্থা এখন ভালো নয়। সেখানকার প্রাদেশিক সরকার তা ভেঙে না দিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ ভবনগুলো কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারই আওতায় উপমহাদেশের খ্যাতিমান এই দুই অভিনেতার বাড়ি কিনে নিচ্ছে পাকিস্তান সরকার। দেশটির প্রত্নতত্ত্ব বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে ভবন দুটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা দেওয়া হবে। বাড়ি দুটিতে তৈরি করা হবে স্মারক ভবন।

রাজ কাপুর ও দিলীপ কুমার- দুজনেরই জন্ম পাকিস্তানের পেশোয়ারে। ১৯৪৭ সালে ভারত আর পাকিস্তান ভাগ হওয়ার সময় এই দুই অভিনেতা ভারতে চলে যান। সাদাকালো থেকে রঙিন-টানা কয়েক দশক হিন্দি চলচ্চিত্রের দুনিয়ায় সফলভাবে রাজত্ব করেন।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা