ধর্ষণ করা হয়েছিল, সুশান্তের ম্যানেজার দিশাকে
বিনোদন

ধর্ষণ করা হয়েছিল, সুশান্তের ম্যানেজার দিশাকে

বিনোদন ডেস্ক:

সাড়ে তিন মাস পার হওয়ার পরও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত প্রতিনিয়তই নতুন নতুন মোড় নিচ্ছে। সুশান্তের এক বন্ধুর দাবির পর এবার সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু তদন্ত নতুন করে শুরু করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)।

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু হয় ১৪ জুন। আর ঠিক তার এক সপ্তাহ আগেই ৮ জুন ছাদ থেকে পড়ে মারা যান তার সাবেক ম্যানেজার দিশা সালিয়ান। সুশান্তের এক বন্ধুর দাবি, মৃত্যুর আগে দিশাকে ধর্ষণ করা হয়েছিল। সেদিন রাতে দিশার প্রেমিকসহ কয়েকজন মিলে পার্টি করেছিলেন। তারপরই দিশা ছাদ থেকে পড়ে মারা যান। একে আত্মহত্যা বলা হলেও, সুনির্দিষ্ট কোনও কারণ বা প্রমাণ পাওয়া যায়নি। এ মামলা তদন্তেও মুম্বাই পুলিশের গাফিলতি রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এবার দিশা সালিয়ানের মৃত্যু মামলার ফাইল খুলছে সিবিআই। নতুন করে মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে নাকি বিশেষ তদন্তকারী দল গঠন করতে চলেছে সিবিআই।

শোনা যাচ্ছে, এ মামলায় নতুন করে সুশান্তের বন্ধু তথা বলিউড প্রযোজক সন্দীপ সিংকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সুশান্তের দুই কর্মচারী নীরজ এবং কেশবকে দিল্লি ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য।

দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনার দিন উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শীর দাবি, ওই দিন দিশার প্রেমিক রোহন রায়-সহ মোট ছ’জন পার্টি করছিলেন। চারজন মিলে নাকি দিশাকে ধর্ষণ করে। পার্টির মিউজিক এত বেশি ছিল যে কেউ কিছু শুনতে পায়নি।

এরই মধ্যে সুশান্তের বন্ধু ও অভিনেতা যুবরাজ সিং এক সংবাদমাধ্যমে দাবি করেন, দিশার প্রেমিক রোহন রায়কে গ্রেপ্তার করলেই দিশা ও সুশান্তের মামলার বড় তথ্য মিলবে। অনেক রহস্যের সমাধান হয়ে যাবে।

দিশার মৃত্যুর তদন্তেও মুম্বাই পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে। দিশার দেহ নাকি বহুতল ভবন থেকে অন্তত ১৪-১৫ ফুট দূরে পড়ে ছিল। ফলে তার হত্যার গুঞ্জন আরও জোরালো হচ্ছে।

এদিকে আরেক চাঞ্চল্যকর খবর ছড়িয়েছে, সুশান্তের পরিচারক কেশব বর্তমানে সারা আলি খানের বাড়িতে কাজ করছেন। ১৪ জুন সুশান্তের মৃত্যুর দিন যারা তার ফ্ল্যাটে ছিলেন তাদের একজন হলেন কেশব। ঘটনার দিন কেশবই সুশান্তের হাতে ফলের জুসের গ্লাস দিয়েছিলেন বলে জানা যায়। ফলে কেশব ও সারা আলীর যোগাযোগ নিয়েও আলোচনা হচ্ছে। অপরদিকে মাদক মামলায় এখনও জেলে রয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। গত মঙ্গলবার রিয়া ও তার ভাই সৌভিকের জামিনের আবেদন নাকচ করে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাদের হাজতবাস বহাল রাখেন হাই কোর্ট।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা