মুখ খুলেছেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা
বিনোদন

মুখ খুলেছেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা

ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী লিজা বিবাহিত! মিডিয়ায় এমনটাই ছিলো ‘টপ সিক্রেট’! সবাই এমন তথ্য জেনে আসলেও গত বছর জানা যায় বিয়ে নয়, ২০১২ সালের ২ মার্চ বাগদান হয়েছিলো তার। তবে সেটি বিয়ে পর্যন্ত গড়ায়নি! ২০১৫ সালে সেই বাগদান ভেঙে যায়

গতবছর গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়। এরপর বহুবার তিনি কবে বিয়ে করছেন সেই প্রশ্নের সম্মুখিন হয়েছেন। কৌশলে এড়িয়ে গেছেন উত্তর।

তবে সম্প্রতি ফেসবুকের একটি লাইভে অতিথি হিসেবে হাজির হয়ে লিজা মুখ খুলেছেন তার প্রেম-বিয়ে নিয়ে। সেখানে তিনি জানান, একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। তবে তার নাম-পরিচয় এখনই বলতে চান না। তাকেই বিয়ে করবে অন্তত দুই-তিন বছর পর- এমনটাই পরিকল্পনা এই কণ্ঠশিল্পীর।

লাইভে লিজা বলেন, ‘ম্যাচিউরড সব মানুষই কারো না কারো সঙ্গে সম্পর্ক করে। আমারও সম্পর্ক আছে একজনের। এটুকু স্বীকার করতে আপত্তি নেই। আর বিয়েও হবে ইনশাআল্লাহ। তবে এখনই না। আরো দুই-তিন বছর অন্তত অপেক্ষা করতে চাই।’

লাইভে লিজা আরও অনেক জানা-অজানা কথা বলেছেন। সেখানে তিনি তার ক্যারিয়ারের পেছনে পরিবারের অবদানের কথা জানিয়ে বলেন, ‘পরিবারের সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমি তো বলবো আমার এ পর্যন্ত আসার পেছনে ৯৯ ভাগই পরিবারের অবদান। কারণ বাবা-মাসহ পরিবারের সবাই এত সহযোগিতা ও উৎসাহ দেন সেটা বলে বোঝানো যাবে না।’

লিজা তার ভক্তদের প্রতি ভালোবাসা ছড়িয়ে তাদের কাছে দোয়া চেয়েছেন।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা