এক সিনেমায় প্রাক্তন ও বর্তমান প্রেমিকা নিয়ে রণবীর
বিনোদন

এক সিনেমায় প্রাক্তন ও বর্তমান প্রেমিকা নিয়ে রণবীর

বিনোদন ডেস্ক :

এক সিনেমায় রণবীরের নায়িকা প্রাক্তন ও বর্তমান প্রেমিকা। দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট এক সময়ে চুটিয়ে প্রেম করেছেন রণবীর কাপুরের সঙ্গে। তবে এটা বহু আগের কথা।

এখন এই অভিনেত্রী আরেক তারকা রণবীর সিংয়ের সহধর্মিনী। রণবীর কাপুর স্বপ্ন দেখছেন বর্তমান প্রেমিকা আলিয়া ভাটকে নিয়ে। গুঞ্জন রয়েছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

এদিকে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটকে প্রথমবারের মতো একই সিনেমায় অভিনয় করাতে যাচ্ছেন নন্দিত পরিচালক সঞ্জয়লীলা বানসালি। তার পরবর্তী সিনেমা ‘বৈজু বাওরা’তে এই ত্রয়ীকে দেখা যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

মুঘল আমলের সংগীত কিংবদন্তি, বৈজু বাওরার বায়োপিক এটি। সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। আর প্রধান দুই নারীচরিত্রে দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট অভিনয় করবেন।

এর আগে ১৯৫২ সালে বলিউডে বৈজু বাওরাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করেছিলেন বিজয় ভাট। সে সিনেমাতে বৈজু বাওরার চরিত্রে অভিনয় করেন ভারত ভূষণ ও তার প্রেমিকা গৌরীর রূপে দেখা যায় মীনা কুমারীকে। সিনেমাটি সুপারহিট হওয়ার পাশাপাশি এর গানগুলি বলিউড সংগীতের ইতিহাসে কালজয়ী হয়ে রয়েছে। সিনেমাটি করে মীনা কুমারী অর্জন করেন জীবনের প্রথম ফিল্মফেয়ার পুরস্কার

নিঃসন্দেহে রণবীর ভক্তদের এই সিনেমাটির প্রতি আকর্ষণ বেশি থাকবে। কারণ ব্রেকআপের পরে প্রথমবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা রণবীর-দীপিকা। তাছাড়া একই সিনেমায় প্রাক্তন এবং বর্তমান প্রেমিকাকে কীভাবে সামলান 'সঞ্জু'খ্যাত এই তারকা, তাই এখন দেখার বিষয়।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা