প্রকাশিত হল ভিন ডিজেলের গান
বিনোদন

প্রকাশিত হল ভিন ডিজেলের গান

বিনোদন ডেস্কঃ

এবার গায়ক হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিলেন হলিউড সুপারস্টার ভিন ডিজেল। ২৫ সেপ্টেম্বর তার প্রথম মৌলিক গানটি প্রকাশ হয়েছে। সেটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। আনন্দে মাতোয়ারা তার ভক্তরাও।

‘ফিল লাইক আই ডু’ শিরোনামের নতুন এই গানটি রেকর্ড করা হয় পাম ট্রি ট্রি রেকর্ডসে। ডিজেলের প্রথম এই একক গানটি প্রযোজনা করেছেন তার ঘনিষ্ঠ সহযোগী পেটি মার্টিন।

গান প্রকাশের একদিন আগে ভিন ডিজেল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটি অবমুক্ত করার খবর জানান। তিনি এক বিবৃতিতে বলেন, ‘এত দিন ধরে আমি আমার একক গানটি প্রকাশের যে প্রতিশ্রুতি দিচ্ছি। গানটি গাওয়ার ক্ষেত্রে আমি আপনাদের দ্বারা উৎসাহিত হয়েছি।

নিজের পরিচিত জনের সাহায্য পাওয়ার কারণে বেশ আয়েশেই গানটি করতে পেরেছি আমি। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাদের ধন্যবাদ। বরাবরের মতো আমি আবারো বলবো আমার ভক্তদের নিয়ে গর্ববোধ করি আমি।’

প্রসঙ্গত, ভিন ডিজেল একজন আমেরিকান অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা। তিনি তার অভিনয় শুরু করেন স্টিভ স্পিয়েল্বার্গের সেভিং প্রাইভেট রায়ান দিয়ে। তবে ভক্তদের মাঝে সব থেকে সমাদৃত তিনি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির জন্য।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা