বিনোদন

পানশালায় কি নেশাগ্রস্থ ছিলেন দীপিকা!

বিনোদন ডেস্কঃ

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে (এনসিবি) গতকার শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকা পাড়ুকোনকে। জানা গেছে, মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট-এর কথা দীপিকা জেরার মুখে মেনে নিয়েছেন। যে চ্যাটের উপর ভিত্তি করে এই এনসিবি দীপিকার সঙ্গে মাদকযোগের হদিশ পায়, সেটি ২০১৭ সালের ২৮ অক্টোবরের।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওইদিন মুম্বইয়ের কমলা মিলসের নামি কোকো পাবের এক হ্যালোউইন পার্টিতে হাজির হন দীপিকা। ওই পার্টিতে হাজির হওয়ার আগেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের ম্যানেজার কারিশ্মা প্রকাশের কাছে মাদকের খোঁজ করেন দীপিকা। সে পার্টিতে দীপিকার সঙ্গে হাজির হন সোনাক্ষী সিনহা, সিদ্ধার্থ মালহোত্রা ও আদিত্য রয় কাপুর। ওই রাতে পার্টি থেকে বের হওয়ার পর পাপারাৎজি ক্যামেরাবন্দি করেন দীপিকাকে। পানশালা থেকে এক বন্ধুর হাত ধরে তাকে বেরিয়ে আসতে দেখা যায়। দীপিকার পাশাপাশি সেখানে আদিত্য রয় কাপুর এবং সোনাক্ষী সিনহার ছবিও উঠে আসে সংবাদমাধ্যমের ক্যামেরায়।

অন্যদিকে পার্টির দুই দিন পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেদিনের পার্টির ছবিও শেয়ার করেন দীপিকা। এবার কি তবে এনসিবি-র জালে বলিউডের বাকিরাও? মঙ্গলবার সকালে দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশ ও ধ্রুব চিতগাঁওকরকে সমন পাঠায় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর দীপিকাকে সমন পাঠায় এনসিবি।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা