বাবা হয়েছেন জোয়াকিন ফিনিক্স
বিনোদন

বাবা হয়েছেন জোয়াকিন ফিনিক্স

বিনোদন ডেস্কঃ

বাবা হতে যাচ্ছেন ‘জোকার’খ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স, এমন খবর ছড়িয়েছিলো চার মাস হয়ে গেছে। এই অভিনেতা কিংবা তার অভিনেত্রী স্ত্রী রুনি মারা বিষয়টি নিয়ে মুখ না খোলায় বিষয়টি গুজবে ছিলো। তবে এবার সংবাদটি সত্যি হিসেবে প্রকাশ হলো।

ছেলে সন্তানের বাবা হয়েছেন অস্কারজয়ী অভিনেতা জোয়াকিন ফিনিক্স। তার পুত্র সন্তানের নাম রাখা হয়েছে রিভার।

চলতি বছরের মে মাসে খবর ছড়িয়ে পড়ে রুনি মারা ছয় মাসের অন্তঃসত্ত্বা। যদিও তিনি বা তার সঙ্গী জোয়াকিন ফিনিক্স কখনও গর্ভাবস্থার বিষয়টি গণমাধ্যমের সামনে আলোচনায় নিয়ে আসেননি। পরিচালক ভিক্টর কোসাকোভস্কি সম্প্রতি প্রকাশ করেছিলেন যে এই জুটি ২০২০ জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে একটি সুন্দর পুত্রকে পরিচয় করিয়ে দেবে। অবশেষে সেটাই হতে চলেছে।

বাবা হবার খবরটি প্রকাশ হতেই শুভেচ্ছায় ভাসছেন জোয়াকিন ফিনিক্স।

প্রসঙ্গত, জোয়াকিন ফিনিক্স একজন মার্কিন অভিনেতা, প্রযোজক ও সমাজকর্মী। গেল বছর জোকার সিনেমায় দুর্দান্ত অভিনয় করে তিনি অস্কার জিতে নেন। সম্প্রতি স্ত্রী অভিনেত্রী রুনি মারার সঙ্গে জুটি বেঁধে একটি নতুন কাজ করতে যাচ্ছেন তিনি।

এটি মূলত একটি তথ্যচিত্র। নাম ‘দ্যা এন্ড অফ মেডিসিন’। সিনেমাটির বিষয়বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে জুনোটিক রোগ।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা