সংগৃহীত ছবি
বিনোদন

বিপিএলের ড্রাফটে হাজির শাকিব 

বিনোদন ডেস্ক: ১ম বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দল কিনেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক-হারল্যান।

আরও পড়ুন: ডোরেমনের কণ্ঠশিল্পী নোবুয়ো আর নেই

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

যেখানে নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাজির হয়েছেন শাকিব খান নিজেও। ১ম বারের মতো ড্রাফট অনুষ্ঠানে থেকে দল গোছানোর ভূমিকায় দেখা যাবে এই নায়ককে।

উল্লেখ্য, এর আগে বিপিএলের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম বাছাই করতে দেশ-বিদেশের অনেক ক্রিকেটপ্রেমী মানুষের সাড়া পেয়েছি। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।

আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস কাঙ্খিত সাফল্য অর্জন করবে, এটাই আমার বিশ্বাস- যোগ করেন শাকিব।

বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকারা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন। আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম নায়ক হিসেবে দল কিনে সেই যাত্রাই যেন শুরু করলেন শাকিব খান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা