সাংবাদিককে হুমকি দিয়ে ফের বিপাকে কঙ্গনা
বিনোদন

সাংবাদিককে হুমকি দিয়ে ফের বিপাকে কঙ্গনা

বিনোদন ডেস্ক:

অভিনয়ের বাইরে ব্যক্তিগত কারণে নানা সময়েই আলোচনায় উঠে আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। বলিউডের কুইনখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার এক সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি দিয়ে বিপাকে পড়েছেন। মুম্বাই প্রেসক্লাবের সাংবাদিকরা এই অভিনেত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন।

কঙ্গনার বিরুদ্ধে এক সাংবাদিকের অভিযোগ, কঙ্গনা রানাওয়াত গত নির্বাচনে বিজেপি প্রার্থী শিবসেনাকে ভোট দেওয়ার বিষয়ে মিথ্যা বলেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তিনি একজন বিজেপি সমর্থক হয়েও ভোট দিতে চাননি শিবসেনাকে। তাকে অনেকটা জোর করে ভোট দিতে হয়েছিল।

তবে বিবৃতিতে সাংবাদিক কমলেশ সুতার বলেন, ‘কঙ্গনা নিজেই বান্দ্রা পশ্চিম আসনের ভোটার। এই আসনটি বিজেপি প্রার্থী আশীষ শেলার এবং বিজেপির পুনম মহাজন লোকসভা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদি তিনি বলেন যে, তিনি ২০১৪ সালের কথা বলছেন, তবে আবার বিজেপি-সেনা লোকসভায় বিজেপির সঙ্গে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাই স্পষ্টই বোঝা যায়, বিধানসভা নির্বাচনে তার বিজেপির পক্ষে ভোট দেওয়ার বিকল্প ছিল। কারণ, উভয় দলই আলাদাভাবে লড়াই করেছিল।’

আর সাংবাদিকের এই টুইটের পরেই চটে যান কঙ্গনা। ফিরতি টুইটে তিনি লিখেন, ‘আপনি ভুল। আপনি ভুল তথ্য ছড়াচ্ছেন। আপনাকে শিগগিরই আমি আইনি নোটিশ পাঠাবো। আদালতে আপনাকে অবশ্যই আপনার কথাগুলো প্রমাণ করতে হবে। আপনার জেলও হতে পারে এই মিথ্যা তথ্যের জন্য। আপনার এই সস্তা ট্রলের মূল্য আপনাকে দিতে হবে।’

এরপরি সাংবাদিক কমলেশ সেই টুইট শেয়ার করেন। সেটি মুম্বাই প্রেসক্লাবের নজরে এলে তারা বিষয়টি নিয়ে বৈঠকে বসে এবং কঙ্গনার বক্তব্যের প্রতিবাদে নিন্দা জানিয়েছে। এরপরই কঙ্গনা তার টুইটটি মুছে পেলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন কঙ্গনা। অনেকেই লিখছেন, সাংবাদিককে ভয় দেখিয়ে নিজেই ভয় পেয়ে গেছেন কঙ্গনা।

এদিকে কমলেশকে থ্রেট দিয়ে কঙ্গনার টুইটের স্ক্রিনশট রয়ে গেছে মুম্বাই প্রেসক্লাবের কাছে। তারা দাবি জানাচ্ছে, এভাবে সাংবাদিকদের নিয়ে একজন অভিনেত্রীর উদ্ভট মতবাদের জবাব দিতে প্রস্তুত তারা। পরবর্তী পদক্ষেপ নিতে ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন তারা।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা