'বোনটি, তুমি চীনের সঙ্গে যুদ্ধ করো'
বিনোদন

'বোনটি, তুমি চীনের সঙ্গে যুদ্ধ করো'

বিনোদন ডেস্কঃ

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু রহস্য ঘিরে প্রথম দিন থেকেই ঝড় তুলেছে কঙ্গনার টুইট। শুরু হয়েছে বিতর্কও। সেই রেশ টেনেই এবার টুইট যুদ্ধে জড়ালেন কঙ্গনা-অনুরাগ।

১৭ সেপ্টেম্বর এক টুইটে কঙ্গনা লিখেছিলেন, “আমি একজন ক্ষত্রিয়। গর্দান দিতে পারি, কিন্তু মাথা নিচু করতে পারব না। দেশের সম্মানের স্বার্থে সব সময়েই মুখ খুলব। আত্মসম্মানের সঙ্গে বেঁচে এসেছি এবং গর্বের সঙ্গে জাতীয়তাবাদী হয়েই বেঁচে থাকব।”

যার জবাবে কটাক্ষ করে অনুরাগ লেখেন, “বোনটি, তুমি একাই! চার-পাঁচ জনকে সঙ্গে নিয়ে চীনের সঙ্গে লড়াই করো। দেখ চীন দেশের কতটা ভিতরে ঢুকে পড়েছে। দেখিয়ে দাও তাদেরও যে, যখন তুমি রয়েছ, তখন কেউ ভারতের এক চুলও ক্ষতি করতে পারবে না! তোমার বাড়ি থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওই অঞ্চলে পৌঁছতে মাত্র এক দিন সময় লাগে। যাও বাঘিনী। জয় হিন্দ।”

কটাক্ষের জবাবে কঙ্গনার পাল্টা টুইট, “ঠিক আছে, আমি সীমান্তে যাচ্ছি। আপনিও সামনের বছর অলিম্পিক্স-এ চলে যান, দেশের স্বর্ণপদক প্রয়োজন... আপনি তো দেখছি রূপকেও আক্ষরিক অর্থ খুঁজছেন। এত নির্বোধ হয়ে গিয়েছেন কবে থেকে? আমরা যখন বন্ধু ছিলাম, তখন তো বেশ বুদ্ধিমান ছিলেন!”

এরপর অবশ্য চুপ করে থাকেননি অনুরাগও। তার টুইট, “বোনটি, তোমার জীবনটাই এখন রূপকের রূপ নিয়েছে!” সঙ্গে রাজনৈতিক খোঁচাও জুড়ে দেন তিনি।

আগের দিনই অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকরকে ‘সফ্ট পর্ন অভিনেত্রী’ বলায় কঙ্গনার বিরুদ্ধে তোপ দাগেন বলিউড এবং নেটিজেনদের একাংশ। শুক্রবার কৃতজ্ঞতা জানিয়ে ঊর্মিলা লেখেন, “আমার পাশে দাঁড়ানোর জন্য ‘ভারতবর্ষের আসল নাগরিকদের’ ধন্যবাদ।”

সান নিউজ/বিএম/বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা