সাখাওয়াত হোসেনের নিরব ও অপু বিশ্বাস
বিনোদন

অপু নিরবের ‘ছায়াবৃক্ষ’

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার জুটি বাঁধছেন সাখাওয়াত হোসেনের নিরবের সঙ্গে। 'ছায়াবৃক্ষ' নামের একটি সিনেমায় অভিনয় করবেন এই জুটি।

অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় এই সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটি নিয়ে পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘অপু বিশ্বাস জনপ্রিয় নায়িকা। আর নিরব আমার খুব আপন মানুষ। তার সঙ্গে বোঝাপড়া চমৎকার। আশা করছি, ‘ছায়াবৃক্ষ’-তে নতুন এ জুটিকে দর্শক পছন্দ করবেন। তিনি বলেন, এ ছবির জন্য অপু বিশ্বাসকে কমপক্ষে ১৫ কেজি ওজন কমানোর কথা বলেছি। তিনি তাই করবেন বলে আশ্বাস দিয়েছেন।’

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমা।

সিনেমা প্রসঙ্গে নিরব বলেন, ‘ছায়াবৃক্ষ’ গল্পনির্ভর একটি সিনেমা। চা বাগানের শ্রমিকদের জীবন নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হবে। আগামী মাসের প্রথম দিন থেকে শুটিং হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

মূলত চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না ও সার্বিক জীবনযাপন নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প। নিরব-অপু ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ। ছবির সংগীত পরিচালনায় ইমন সাহা এবং কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন তানভীর আহমেদ সিডনি।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা