মো. ফজলুল হক চাঁন মিয়া
শিক্ষা

চলে গেলেন বোয়ালমারীর গুণি শিক্ষক চাঁন মিয়া

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): না ফেরার দেশে চলে গেলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ফজলুল হক চাঁন মিয়া। তিনি গতকাল সোমবার রাত ২টায় বার্ধক্যজনিত কারণে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না....রাজিউন)। তার বাড়ি উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমরাইল গ্রামে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুপুর ১২টায় রূপাপাত ময়রার মাঠে মরহুমের প্রথম জানাজা ও নিজ গ্রাম কুমরাইল গ্রামে জোহরবাদ দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মো. ফজলুল হক চাঁন মিয়া ১৯৭১ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সততা ন্যায় ও নিষ্ঠার সঙ্গে রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

স্কুলটির প্রাক্তন ছাত্র ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) প্রচার সম্পাদক আছাদুজ্জামান বলেন, ‘চাঁন মিয়া স্যার ছিলেন প্রচারবিমুখ একজন শিক্ষক। তিনি দীর্ঘদিন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তার সময় স্কুলে অংক এবং ইংরেজির প্রায় সকল স্যার প্রাইভেট পড়াতেন, কিন্তু তিনি এই কাজটির ঘোর বিরোধী ছিলেন। স্যারের বক্তব্য ছিল, স্কুলে যদি ঠিকমতো পাঠদান করানো হয়, তাহলে প্রাইভেট পড়ার দরকার হয় না। স্যারের তৎপরতার কারণেই শেষের দিকে শিক্ষকরা স্কুলের রুমে আর প্রাইভেট পড়াতে পারতেন না। যে সকল স্যারেরা প্রাইভেট পড়াতেন, শেষ পর্যন্ত তারা নিজেদের বাড়ি অথবা অন্য কোনো স্থানে প্রাইভেট পড়াতেন।’

‘স্কুলের অন্যান্য ইংরেজি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি চাঁন মিয়া স্যারের ইংরেজি শিক্ষা ছিল খুবই উঁচুমানের। স্যার আমাকে বলেছিলেন, তোমার যদি কোনো সমস্যা হয়, তুমি স্কুল ছুটি হলে আমার কাছে চলে এসো, আমি তোমাকে পড়াবো। তাইতো তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা