সংগৃহীত ছবি
শিক্ষা

ঘোষিত হলো ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন ২৫১ জন।

আরও পড়ুন: খুবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে একযোগে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত তাদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে এই কমিটি প্রকাশ করেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১১জন এবং সাংগঠনিক সম্পাদক ১১ জন। এছাড়াও বাকিদের পদায়ন করা হয়েছে দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক,অর্থ সম্পাদক, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, ক্রীড়া সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, এসডিজিবিষয়ক সম্পাদকসহ ৩৬টি সম্পাদক, উপ-সম্পাদক এবং সদস্য পদে।

আরও পড়ুন: ৪৬তম বিসিএস পরীক্ষা দেড় মাস পেছালো

কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি হয়েছেন মেহেদী হাসান নিবিড় (চীনা ভাষা ও সংষ্কৃতি বিভাগ), ১ নস্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ভুঞা , আর ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান সরকার (দর্শন)।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর, ২০২২ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ও দুই মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আংশিক কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রায় ১৪ মাস পরে ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

সান নিউজ/এস আর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা