ছবি: সংগৃহীত
শিক্ষা

২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৬ - ২৮ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি, শিশুসহ নিহত ৭

শুক্রবার (১৭ নভেম্বর) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশেল দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর সারা দেশে একযোগে পরীক্ষার ফলাফল পাবেন শিক্ষার্থীরা।

তপন কুমার সরকার জানান, আগামী ২৬-২৮ নভেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে চিঠি পাঠনো হয়েছে। তিনি যে দিনে ফল প্রকাশে অনুমতি দিবেন, সেদিনেই ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: দিনের তাপমাত্রা বাড়তে পারে

এ বছরে ১১ টি শিক্ষা বোর্ডে শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষা দিয়েছে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। তার মধ্যে ৮ টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা গত ১৭ অগাস্ট থেকে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হয়।

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ অগাস্ট শুরু হয়। সব বোর্ডে একই সাথে পরীক্ষা শুরু না হলেও ১১ টি শিক্ষা বোর্ডে একসাথে ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: নাশকতা রোধে ছদ্মবেশে র‍্যাব

তিনি জানান, পরীক্ষা শেষ হলে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে। তাই নভেম্বরের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

করোনা মহামারি শুরুর পর এই প্রথমবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি-সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে আইসিটি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়া হয়েছে।

সান নিউজ/একে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা