সংগৃহীত ছবি
শিক্ষা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : প্রথম ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ধাপে বরিশাল, সিলেট ও রংপুর জেলার পরীক্ষা হবে।

আরও পড়ুন : দ্বিতীয় দিনের কর্মবিরতিতে শিক্ষা ক্যাডাররা

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সে অনুযায়ী প্রথম ধাপে আবেদন করা প্রার্থীদের পরীক্ষা ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : পরীক্ষা পেছানোয় শিক্ষার্থীদের প্রতিবাদ

এদিকে, এবারও শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটির সঙ্গে আগেই সব ঠিকঠাক করে রেখেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসসহ প্রক্সি ও জালিয়াতি এড়ানো সম্ভব হবে।

জানা যায়, গত ২৪ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে প্রথম ধাপের আবেদন শেষ হয়। ছয়মাস পার হলেও নিয়োগ পরীক্ষা নিয়ে কোনো সুখবর দিতে পারছিল না কর্তৃপক্ষ। মূলত অর্থ ছাড় নিয়ে দেখা দেয় জটিলতা।

আরও পড়ুন : তৃতীয় বর্ষের ফল প্রকাশ

পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে যে খরচ, তা জোগাতে অর্থ মন্ত্রণালয়ের সায় মিলছিল না। অবশেষে গত সেপ্টেম্বর মাসে সেই জটিলতা কেটেছে। অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো।

গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ। প্রথম ধাপে আবেদন জমা পড়ে ৩ লাখ ৬০ হাজার ৭০০টি।

আরও পড়ুন : ১৫ অক্টোবর ৪৩’র ভাইভা শুরু

দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল। দ্বিতীয় ধাপে আবেদন করেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন।

১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এ ধাপে আবেদন শেষ হয় গত ৮ জুলাই। তৃতীয় ধাপে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৪০ হাজারের কিছু বেশি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা