সংগৃহীত
শিক্ষা

দ. কোরিয়া গেলেন ঢাবি উপ-উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ‘জ্ঞান ও প্রযুক্তি’ বিনিময় শীর্ষক প্রোগ্রামে অংশগ্রহণ করতে ৭ দিনের সফরে দক্ষিণ কোরিয়া গিয়েছেন।

আরও পড়ুন: পঞ্চাশ বছরে ধ্বংসপ্রায় দেশের শিক্ষাব্যবস্থা

শনিবার (১৬ সেপ্টেম্বর) ৭ দিনের সফরে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। বিশ্বব্যাংকের অর্থায়নে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‌ঐ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এ উপ-উপাচার্য।

প্রোগ্রামে জলবায়ু পরিবর্তন, গ্রিন গ্রোথ, গ্রিন ট্রানজিশন, শিক্ষা ও প্রযুক্তির উন্নয়ন ও গবেষণা ও উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী দেশসমূহের শিক্ষক ও গবেষকদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

আরও পড়ুন: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রেহানা পারভিন

এছাড়াও সফরকালে কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কোরিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়েও মতবিনিময় করবেন এ অধ্যাপক। আগামী ২৩ সেপ্টেম্ব দেশে ফেরার কথা রয়েছে তার।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা