শিক্ষা

এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৮৯৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : আজও ৯ টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৮৯৮ জন শিক্ষার্থী। অনুপস্থিতির হার ১.০৭ শতাংশ। তবে কোন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

আরও পড়ুন : এডিসি হারুন বরখাস্ত

সোমবার (১১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

আজ ৯টি শিক্ষাবোর্ডে অর্থনীতি ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে আজ কোনো পরীক্ষা ছিল না।

আরও পড়ুন : ভূমধ্যসাগরে ৬৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, রোববার ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৭১ হাজার ৫৪৯ জন। এর মধ্যে ২ লাখ ৬৮ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এর মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে ৭১৬ জন, রাজশাহীতে ২৩৬, কুমিল্লা ৩৫৬, যশোর ১৮৯, চট্টগ্রাম ৪৭২, সিলেট ৩৪৯, দিনাজপুরে ৩৩৭, ময়মনসিংহে ১৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা