সেপ্টেম্বরেও বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান!
শিক্ষা

সেপ্টেম্বরেও বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান!

নিজস্ব প্রতিবেদক:

খোলার পরিবেশ সৃষ্টি না হওয়ায় সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হচ্ছে। পুরো সেপ্টেম্বর মাসও ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে। এ সময় শিক্ষার ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে প্ল্যাটফর্মে পাঠদানের কার্যক্রম পরিচালিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে আগামী বৃহস্পতিবারের (২৭ আগস্ট) মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। দুই মন্ত্রণালয়ই নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একাধিকবার জানিয়েছেন, সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। পরিবেশ হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। ‘

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ধ্বংস হতে দেবো না, এ জন্য আমরা বদ্ধপরিকর।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল-হোসেনও একই সুরে বলেন, ‘আমরা অক্টোবর ও নভেম্বরকে টার্গেট করেছি।’

সিনিয়র সচিব আরও বলেন, ‘জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমিকে (নেপ) তিনটি বিকল্প পাঠ পরিকল্পনা করতে বলেছিলাম। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের জন্য তিনটি পরিকল্পনা করতে বলা হয়েছিল। যেহেতু সেপ্টেম্বরে এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ তৈরি হয়নি, তাই সেপ্টেম্বরকে বাদ দিয়েছি, ধরছি না। অক্টোবর ও নভেম্বরকে সামনে রেখে পাঠ পরিকল্পনা তৈরি করা হয়েছে। ’

সচিব জানান, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে বসে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। ’

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধের এ সময় শিক্ষার ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি ও বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে পাঠদানের কার্যক্রম পরিচালিত হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা